ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ফিলিপাইনে যাত্রীবোঝাই ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ ফিলিপাইনের বাসিলান প্রদেশের উপকূলে যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ২৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক ফিলস্টার।

দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম এম/ভি ট্রিশা কারস্টিন-৩। এটি সুলু প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করছিল।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ফেরিটিতে প্রায় ৩৩০ জনের বেশি যাত্রী ও ২৭ জন ক্রু সদস্য ছিলেন। বাসিলানের বালুক-বালুক দ্বীপের কাছাকাছি সমুদ্রে এটি ডুবে যায়।

ফিলিপাইন কোস্টগার্ড (পিসিজি) জানিয়েছে, এ পর্যন্ত ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টারের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

কোস্টগার্ড আরও জানায়, স্থানীয় সময় ভোর ১টা ৫০ মিনিটে ফেরিটি বিপৎসংকেত পাঠায়। তার প্রায় চার ঘণ্টা আগে এটি মিনদানাও দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত জাম্বোয়াঙ্গা সিটি বন্দর থেকে ছেড়ে যায়।

কোস্টগার্ডের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, অন্ধকারে পানিতে ভেসে থাকা যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে সাহায্যের জন্য চিৎকার করতেও শোনা যায়।

দুর্ঘটনার কারণ নির্ধারণে কর্তৃপক্ষ সামুদ্রিক দুর্ঘটনা তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে। তবে এখন পর্যন্ত জাহাজ থেকে কোনো তেল ছড়িয়ে পড়ার ঘটনা পাওয়া যায়নি।

প্রায় ৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইনে সস্তা ও দুর্বলভাবে নিয়ন্ত্রিত নৌযানের কারণে অতীতেও একাধিক মারাত্মক ফেরি দুর্ঘটনা ঘটেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও আটজন পুরুষ। আগুন থেকে বাঁচতে কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন।
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
সিঙ্গাপুরে গণপরিবহনে উচ্চশব্দে গান বা অডিও বাজানো, সিটে পা তুলে বসাসহ বিভিন্ন আচরণের জন্য যাত্রীদের সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ হাজার টাকা। বাসে খাবার ও পানীয় গ্রহণ এবং ময়লা ফেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে জরিমানা।
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশ বেশ জনপ্রিয়। পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে এসব দেশে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে। তবে দেশভেদে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার ভিন্ন।
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিন প্রায় ৪ শতাংশ দাম বাড়ার পর ফের নিম্নমুখী হয়েছে অপরিশোধিত তেলের দর।
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে নজিরবিহীন আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
আরও পড়ুন
খিলক্ষেতে শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে পরিবারকে ফোন
ফিলিপাইনে স্কুলে গুলি, অনেকে হতাহত
সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২