
ভারতে পক্ষাঘাতে আক্রান্ত (প্যারালাইজড) ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগীর মেয়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রবিবার রাতে নদিয়ার নবদ্বীপ থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, ভুক্তভোগীর চার মেয়ে। চারজনই বিবাহিত এবং তারা শ্বশুরবাড়িতে থাকেন। পক্ষাঘাতের কারণে শরীরের একাংশ অসাড় ওই বৃদ্ধার। বাড়িতে তিনি একাই থাকেন। রবিবার রাতে মদ্যপ অবস্থায় তার বাড়িতে ঢোকেন প্রতিবেশী এক যুবক। অসহায়তার সুযোগ নিয়ে বৃদ্ধাকে ধর্ষণ করেন তিনি।
ভুক্তভোগীর মেয়ে বলেন, ‘মা অসুস্থ। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। সেই সুযোগ নিয়ে মায়ের ওপর অত্যাচার করেছে । আমরা ওর কঠোর শাস্তি চাই।
তিনি জানান, বর্তমানে তার মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে নবদ্বীপ থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তল্লাশি চালিয়েছি। অভিযুক্তকে খুঁজে বের করে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে বিচারক তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তদন্ত চলছে। সূত্র: আনন্দবাজার
আরটিভি/এমএইচজে


