ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ইউক্রেনের একটি তথাকথিত ‘হত্যা তালিকায়’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউক্রেনভিত্তিক ওয়েবসাইট মিরোৎভোরেৎস এর বরাতে এই তথ্য জানা গেছে।

মিরোৎভোরেৎসকে ইউক্রেনের একটি সরকারি সমর্থনপ্রাপ্ত ওয়েবসাইট হিসেবে উল্লেখ করা হয়, যেখানে ইউক্রেনের শত্রু হিসেবে বিবেচিত ব্যক্তি ও গোষ্ঠীর নাম, পরিচয় এবং ব্যক্তিগত তথ্য নথিভুক্ত করা হয়।

ওয়েবসাইটটিতে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি রাশিয়ার প্রতি ‘পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতা’ করছেন এবং এর মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে ‘মানবিক ও বেসামরিক আগ্রাসনকে’ সহায়তা করছেন। পাশাপাশি বিভিন্নভাবে রাশিয়ার প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

মিরোৎভোরেৎসের তথ্যমতে, ২০১৯ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেন যা অভিযোগের পক্ষে একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিশ্বকাপসহ আন্তর্জাতিক ফুটবলের সব প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে ফিফা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, এই নিষেধাজ্ঞা ফুটবলের উন্নতিতে কোনো ভূমিকা রাখেনি বরং আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে হতাশা ও ঘৃণা বাড়িয়েছে।

আরও পড়ুন

তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই ইউক্রেনীয় রাজনীতিকদের তীব্র সমালোচনার মুখে পড়েন ফিফা প্রেসিডেন্ট। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা এক বিবৃতিতে ইনফান্তিনোর মন্তব্যকে ‘নৈতিক আদর্শচ্যুতি’র উদাহরণ হিসেবে আখ্যা দেন।

সূত্র : আরটি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ