ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে ভিডিও বানাতে গিয়ে ফাঁসিতে ঝুলল তরুণী, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
নিহত মোহিনী। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে রিল (স্বল্পদৈর্ঘ্য) ভিডিও বানাতে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলে দুর্ঘটনাবশত প্রাণ হারিয়েছেন মোহিনী (২৭) নামে এক তরুণী।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পারিবারিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

জানা গেছে, বাড়ির ভেতরে একটি রিল-ভিডিওর শুটিং করার সময় মোহিনী ফাঁসিতে ঝোলার একটি দৃশ্য তুলে ধরে অভিনয় করছিলেন। দৃশ্যটিকে বাস্তবসম্মত দেখাতে মোহিনী নিজের গলায় দড়ির ফাঁস লাগিয়ে একটি টুলের ওপর দাঁড়ান এবং মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করতে শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি মর্মান্তিক রূপ নেয়।

আরও পড়ুন

এনডিটিভি জানায়, তার পা পিছলে গিয়েছিল নাকি ভারসাম্য হারিয়েছিলেন- তা স্পষ্ট নয়। তবে অভিনয়ের সেই দৃশ্যই বাস্তব দুর্ঘটনায় পরিণত হয়। দড়ির ফাঁস শক্ত হয়ে গলায় চেপে বসে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়। পরে মোহিনীর চার বছর বয়সী মেয়ে ঘরে ঢুকে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি দড়ি থেকে নামিয়ে হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা নয়, বরং রিল বানানোর সময় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
কুবির ‘চিঠি উৎসবে’ অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি
ফাঁসির দড়ির ভয়ে শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর