ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যে ৮ দেশে চাঁদ দেখা যায়নি, প্রথম রোজা বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় অন্তত আটটি দেশ ঘোষণা দিয়েছে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পবিত্র রমজান শুরু হবে এবং প্রথম রোজা পালিত হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। দেশগুলো হলো: ওমান, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপাইন ও জাপান। খবর খালিজ টাইমস।

এসব দেশের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কোথাও হিলাল (নতুন চাঁদ) দৃশ্যমান হয়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে বুধবার থেকে রমজান শুরু হবে।

অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার ছিল শাবানের ২৮তম দিন। এসব দেশে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা হবে। ফলে রমজান শুরুর তারিখ নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখার ঘোষণার ওপর। বিশ্বজুড়ে চাঁদ দেখার পদ্ধতিগত ভিন্নতার কারণে প্রতিবছরই রমজান শুরুর তারিখে সামান্য পার্থক্য দেখা যায়।

এরই মধ্যে সৌদি আরবে নতুন চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ প্রত্যক্ষ করা হয়েছে এবং বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে; সেদিনই প্রথম রোজা পালিত হবে।

পরে সংযুক্ত আরব আমিরাত-এর প্রেসিডেন্সি দিওয়ান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, দেশটিতেও বুধবার প্রথম রোজা শুরু হবে। দুবাইসহ বিভিন্ন আমিরাতে ঐতিহ্যবাহী রমজান কামান দাগিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

একই দিনে কাতার জানায়, মঙ্গলবার চাঁদ দেখা গেছে এবং বুধবারই প্রথম রোজা পালিত হবে। ফলে উপসাগরীয় এই তিন দেশে একযোগে সিয়াম সাধনা শুরু হচ্ছে। তবে অন্যান্য দেশে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে রমজান শুরুর তারিখে ভিন্নতা দেখা গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
আরও পড়ুন
মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
মেসিকে সম্মান জানাতে নতুন রূপে সেজেছে জন্মস্থান রোজারিও
এবার জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার গুল ফিরোজা
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে বিএনপি নেতার মৃত্যু