ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। রোববার (৮ মার্চ) প্রকাশিত এক বার্তায় সৌদি আরব ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

আলজাজিরার খবর জানায়, বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদি আরব ভ্রমণ করতে ইচ্ছুক, তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক বিধিনিষেধের বিষয়গুলোকে মাথায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছ।

আরও পড়ুন

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করলেন কো-পাইলট, অতঃপর...
আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলগামী বিমানের ক্যাপ্টেন পাইলট স্মিত মাচ্ছাড়কে কুড়াল দিয়ে আঘাত করেন তার কো-পাইলট। এরপর তিনি বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।
বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করলেন কো-পাইলট, অতঃপর...
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ 
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী উত্তেজনার মধ্যে জিম্বাবুয়েতে ফিরে আসা হাজারো মানুষ এখন নতুন করে অর্থনৈতিক সংকটে পড়েছেন।
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ 
ভেঙে পড়ল ৫৫০ বছরের পুরোনো ‘হোলে সি আর্চ’
প্রশান্ত মহাসাগরের তীরে প্রায় ৫৫০ বছর ধরে দাঁড়িয়ে থাকা হাওয়াইয়ের বিখ্যাত প্রাকৃতিক খিলান ‘হোলে সি আর্চ’ অবশেষে ধসে পড়েছে। আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি প্রায় ৯০ ফুট উঁচু এই প্রাকৃতিক স্থাপনা সমুদ্রের ঢেউ ও দীর্ঘদিনের ক্ষয়ের কারণে ভেঙে সাগরে বিলীন হয়েছে।
ভেঙে পড়ল ৫৫০ বছরের পুরোনো ‘হোলে সি আর্চ’
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
শুক্রবার (২ অক্টোবর) নতুন এ তথ্যটি প্রকাশ করে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। এতে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত গড় আয়ু, সুস্থ গড় আয়ু, মৃত্যুর কারণ এবং রোগের বোঝা অন্তর্ভুক্ত রয়েছে।
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
তরুণীর তৈরি ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা
বিয়ের জন্য পাত্র খুঁজতে এবার অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক তরুণী। পরিবার, আত্মীয়স্বজন কিংবা ডেটিং অ্যাপের বদলে সম্ভাব্য জীবনসঙ্গীর সন্ধানে তিনি তৈরি করেছেন তিন পাতার একটি গুগল ফর্ম।
তরুণীর তৈরি ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা
আরও পড়ুন
মদিনার বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের
এক লাখ সেনা নিয়ে যুদ্ধে নামছে সৌদি
গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা