ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

২ তেলবাহী ট্যাংকারে হামলা: ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:০৭ এএম
ছবি: সংগৃহীত

ইরাকের জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় দেশটির সব কয়টি জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম আগের মতোই সচল রয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাকের একজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি জানান, ট্যাংকারে হামলার ঘটনায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

এ ছাড়া ওই ঘটনায় ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।

এর আগে ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছিল, ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই বোটের সাহায্যে হামলা চালানো হয়েছে। এতে ট্যাংকারদুটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন

আইএনএর প্রতিবেদন অনুযায়ী আল-ফারতুসি বলেন, একটি ট্যাংকারে জ্বালানি পণ্য ভরার কাজ চলার সময় সেটি হামলার শিকার হয়। আক্রান্ত ছোট ট্যাংকারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল। জাহাজটিতে বিস্ফোরণ ঘটেছে। তবে এটি সরাসরি হামলা নাকি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী বোটের (সুইসাইড বোট) মাধ্যমে ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

তিনি জানান, আক্রান্ত হওয়ার সময় ট্যাংকারগুলো ইরাকি উপকূল থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ইরাকি সরকারের মিডিয়া সেল আইএনএকে জানিয়েছে, দুটি ট্যাংকারই নাশকতামূলক হামলার শিকার হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কংগ্রেসে হারের পর এবার ক্ষমতা হারানোর শঙ্কায় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
কংগ্রেসে হারের পর এবার ক্ষমতা হারানোর শঙ্কায় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচনে এগিয়ে আবদুল এল-সায়েদ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেটে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ।
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচনে এগিয়ে আবদুল এল-সায়েদ
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
পারমাণবিক বিস্ফোরণের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের জন্য পাঁচটি সতর্কতামূলক নির্দেশনা প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিস্ফোরণের তাৎক্ষণিক ধাক্কা থেকে বাঁচা, নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং তেজস্ক্রিয় দূষণ এড়ানোর বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড, চাপে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
নির্বাচনের মাত্র তিন দিন আগে বড় অর্থনৈতিক চাপে পড়েছে নিউজিল্যান্ডের সরকার।
নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড, চাপে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার ইন্দোনেশিয়ার শীর্ষ পুলিশ কর্মকর্তা
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ফোনে অবৈধভাবে আড়িপাতার অভিযোগে দেশটির তিন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার ইন্দোনেশিয়ার শীর্ষ পুলিশ কর্মকর্তা
আরও পড়ুন
ইরাক থেকে চুয়াডাঙ্গা, মাটির নিচে ঘাঁটি গেড়ে সাধনা করছেন এই নারী
ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, যা বললেন ট্রাম্প
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী