ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ এএম
ছবি: সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে উৎপাদন কার্যক্রম। এতে অঞ্চলটিতে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে এ হামলার ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি গ্যাসক্ষেত্রের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) একটি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে। এতে সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র জানিয়েছে, হামলার পরপরই গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এ সময় আগুন জ্বলছিল। নিরাপত্তা বাহিনীর দুটি সূত্রও গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখার কথা জানিয়েছে।

নিরাপত্তার স্বার্থে গ্যাসক্ষেত্রের কর্মীদের স্থাপনার ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

খোর মোর গ্যাসক্ষেত্র থেকে কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। ফলে গ্যাসক্ষেত্রটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে। অঞ্চলটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার কারণে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

এর আগেও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল গ্যাসক্ষেত্রটি। যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে এর প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তবে কিছুদিন পর আবার উৎপাদন শুরু হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে আগুন
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার এবং নেভিগেশন ও আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখায় সমুদ্রের মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে আগুন
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯
ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯
ইরানকে চাপে ফেলতে স্থলপথেও অবরোধের উদ্যোগ যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর চাপ বাড়াতে এবার দেশটির স্থলপথের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানকে চাপে ফেলতে স্থলপথেও অবরোধের উদ্যোগ যুক্তরাষ্ট্রের
নেতানিয়াহুকে ফেলে ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
নেতানিয়াহুকে ফেলে ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি।
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
ইরাক থেকে চুয়াডাঙ্গা, মাটির নিচে ঘাঁটি গেড়ে সাধনা করছেন এই নারী
ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, যা বললেন ট্রাম্প