ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানিকে শেষ বিদায় জানাল দেশটির সর্বস্তরের মানুষ।

শনিবার (১৪ মার্চ) রাজধানী তেহরানে শোকাতুর পরিবেশে সম্পন্ন হয়েছে তার জানাজা ও দাফন। অশ্রু আর ভালোবাসায় প্রিয় নেতাকে বিদায় দিতে উত্তর তেহরানের ইমামজাদে সালেহ মাজার চত্বরে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ।

জানাজায় দেশটির সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও অংশ নেন। জানাজা শেষে ইমামজাদে সালেহ মাজার প্রাঙ্গণেই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। দাফন চলাকালীন উপস্থিত হাজারো জনতা শোক প্রকাশ করেন এবং মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন।

আরও পড়ুন


৭০ বছর বয়সী আলী শামখানি ছিলেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) একজন বর্ষীয়ান কমান্ডার। গত বছর ইরান-ইসরায়েল যুদ্ধের পর তার মেধা ও অভিজ্ঞতার ওপর ভরসা করে আয়াতুল্লাহ আলি খামেনি তাকে প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

আলী শামখানি কেবল একজন সামরিক কর্মকর্তাই ছিলেন না, বরং আঞ্চলিক কূটনীতি ও প্রতিরক্ষা কৌশলে তিনি ছিলেন খামেনির অত্যন্ত বিশ্বস্ত। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দীর্ঘকালীন সচিব হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে পরিচালিত মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান অভিযান ইরানের রাজনীতির গতিপথ বদলে দেয়। ওই রক্তক্ষয়ী অভিযানে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি প্রাণ হারান তার এই ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ইরানি মুদ্রা, ডলারে পাওয়া যাচ্ছে ২০ লাখ
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র!
মার্কিন বাহিনীর জব্দ করার চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ
৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: স্পিকার গালিবাফ