ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নেতানিয়াহুর অনুপস্থিতি ঘিরে তেল আবিবে বিক্ষোভ, জবাবদিহিতা দাবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টানা জনসমক্ষে অনুপস্থিতিকে কেন্দ্র করে দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। মার্চের মাঝামাঝি সময়ে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারিভবনের দিকে মিছিল করে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহিতা দাবি জানায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী জনসমক্ষে আসছেন না, যা চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে জনমনে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে। সাধারণত নিয়মিত ভিডিও বার্তা ও নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নেওয়া নেতানিয়াহুর এ ধরনের অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জানান। একই সঙ্গে তারা বর্তমান সরকারের পদত্যাগ, অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং নেতৃত্বে পরিবর্তনের আহ্বানও জানান।

আরও পড়ুন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেগুলোকে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তাদের দাবি, তিনি সুস্থ ও নিরাপদ আছেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন—“বিবি গো হোম” (বেনিয়ামিন নেতানিয়াহু 'বিবি' নামে পরিচিত) যার মাধ্যমে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ পায়। যদিও এসব কর্মসূচি বেশিরভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ ছিল, তবুও চলমান সংঘাত পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে জনচাপ ক্রমেই বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
চিকিৎসক হিসেবে ২০ বছরের দীর্ঘ কর্মজীবন। ছিল সম্মান, দায়িত্ব আর মানুষের চিকিৎসার মতো প্রধান কাজ।
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
আরও পড়ুন
হঠাৎ বিশাল দল নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু, ঘটনা কী 
নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি ইরানের
নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে খামেনি ও এরদোয়ানের পাশে মামদানির ছবি, নেপথ্যে কী
গাজা ইস্যুতে এবার নেতানিয়াহুকে দুষলেন ট্রাম্পের জামাতা