ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার আইআরজিসির মুখপাত্র নিহত, নিশ্চিত করল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম
ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের মধ্যকার সংঘাতের ২১তম দিনে এসে আবারও বড় ধরনের ধাক্কা খেল তেহরান।

শুক্রবার (২০ মার্চ) ভোরে এক ভয়াবহ বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রভাবশালী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। আইআরজিসি-র নিজস্ব সংবাদ মাধ্যম ‘সেপাহ নিউজ’ এক শোকবার্তায় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিমানবাহিনী শুক্রবার ভোরে তেহরানের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালায়, যেখানে আলী মোহাম্মদ নাইনি অবস্থান করছিলেন। নাইনি কেবল আইআরজিসি-র মুখপাত্রই ছিলেন না, বরং তিনি ছিলেন ইরানের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ ও প্রচার কৌশলের অন্যতম প্রধান স্থপতি। কয়েক ঘণ্টা আগেই তিনি এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সক্ষমতা হ্রাসের দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে তেহরান একের পর এক শীর্ষস্থানীয় নেতাকে হারিয়েছে। আলী মোহাম্মদ নাইনির আগে চলতি সপ্তাহে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলাইমানিও ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল আইডিএফ।

নাইনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে বলেছিলেন, “যুদ্ধের মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুরোদমে চলছে, আমাদের মজুদ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।” তার এই আত্মবিশ্বাসী বক্তব্যের পরপরই তাকে লক্ষ্য করে হামলা চালানো হলো।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
হঠাৎ আইআরজিসিসহ ইরানের সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 
তেহরানের আকাশসীমা বন্ধ করে দিলো ইরান
খামেনির জানাজায় অংশ নিতে স্পিকার ছাড়াও তেহরান গেলেন যারা
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে এক টেবিলে ওয়াশিংটন ও তেহরান