ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কাতারের সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:১৮ এএম
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তজনা ও আকাশপথে পাল্টাপাল্টি হামলার মধ্যেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে কাতারের সামরিক বাহিনীর একটি বিমান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, একটি সামরিক হেলিকপ্টার নিয়মিত দায়িত্ব পালনকালে প্রযুক্তিগত ত্রুটির কারণে কাতারের জলসীমার ওপর আছড়ে পড়েছে। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারে থাকা ক্রু এবং যাত্রীদের খুঁজে বের করতে সমুদ্রের বিশাল এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে কাতার প্রতিরক্ষা বাহিনী।

বিবৃতিতে জানানো হয়েছে, হেলিকপ্টারটি একটি ‘রুটিন ডিউটি’ বা নিয়মিত টহলের কাজে নিয়োজিত ছিল। প্রাথমিক তদন্তে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি; বরং যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে কাতার সরকার।

আরও পড়ুন

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক দল দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তবে ঠিক কতজন যাত্রী ওই হেলিকপ্টারে ছিলেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া যুদ্ধের প্রভাবে কাতার বর্তমানে এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আল-উদেইদ’ লক্ষ্য করে গত তিন সপ্তাহে অসংখ্যবার ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। যদিও কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সরাসরি ঘাঁটিতে আঘাত হানতে পারেনি, তবে এই অঞ্চলে আকাশপথে চলাচলের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।

কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করার চেষ্টা চলছে। সাগরের উত্তাল ঢেউ ও যুদ্ধকালীন কড়াকড়ির কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। নিখোঁজ ক্রু সদস্যদের জীবন বাঁচাতে কাতার তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু