ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি, সরবরাহে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

ইস্টার উৎসবের ঠিক আগে ইউরোপে পরিবহনের সময় প্রায় ১২ টন কিটক্যাট চকলেট চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে বাজারে সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, গত ২৬ মার্চ ইউরোপের একটি সড়কে চলাচলের সময় প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার বহনকারী একটি ট্রাক লুট হয়ে যায়। চুরি হওয়া এসব চকলেট ছিল কিটক্যাটের নতুন বিশেষ সংস্করণের সিরিজের অংশ।

কিটক্যাটের মূল প্রতিষ্ঠান নেসলে এক বিবৃতিতে চুরির ঘটনা নিশ্চিত করেছে। কোম্পানিটি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ও সরবরাহ ব্যবস্থার অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নেসলের তথ্যমতে, ট্রাকটি ইতালির মধ্যাঞ্চলের একটি কারখানা থেকে পোল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিল। পথে কোনো এক পর্যায়ে এই চুরির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ট্রাক বা চুরি হওয়া চকলেটের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনাটি নিয়ে কিছুটা রসিকতাও করেছে নেসলে। কোম্পানিটি বলেছে, আমরা সবসময় মানুষকে কিটক্যাট খেয়ে একটু বিরতি নিতে বলি। কিন্তু মনে হচ্ছে চোরেরা কথাটি একটু বেশিই গুরুত্ব দিয়ে ১২ টনের বেশি চকলেট নিয়ে ‘বিরতি’ নিয়েছে!

তবে মজার মন্তব্যের পাশাপাশি প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, পণ্য পরিবহনের সময় চুরি ও জালিয়াতির ঘটনা ইউরোপে বাড়ছে, এবং অপরাধীরা এখন আরও আধুনিক কৌশল ব্যবহার করছে। এ কারণেই বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে বলে জানিয়েছে তারা।

চুরি হওয়া কিটক্যাটগুলো ছিল ফর্মুলা ওয়ান বিশেষ সংস্করণ। গত বছর কিটক্যাট ফর্মুলা ওয়ানের অফিসিয়াল চকলেট ব্র্যান্ড হওয়ার পর এই নতুন সিরিজ বাজারে আনা হয়। বিশেষ এই সংস্করণের চকলেটগুলো রেসিং কারের আদলে তৈরি হলেও কিটক্যাটের পরিচিত ওয়েফার ও চকলেটের স্বাদ বজায় রাখা হয়েছে।

আরও পড়ুন

নেসলে আরও জানিয়েছে, চুরি হওয়া এসব পণ্য অবৈধ বাজারে বিক্রি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রতিটি চকলেটের প্যাকেটে থাকা ব্যাচ কোডের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো শনাক্ত করতে পারবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
আজ ইস্টার সানডে, যিশুর পুনরুত্থানের দিন