ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কাবা শরিফের গিলাফ কাটতে গিয়ে ধরা পড়লেন নারী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ (কিসওয়া) কাটার চেষ্টা করায় এক তুর্কি নারীকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুরস্ক থেকে আসা একটি হজদলের সঙ্গে থাকা ওই নারী কাঁচি দিয়ে কাবার গিলাফের একটি অংশ কেটে স্মারক হিসেবে রাখার চেষ্টা করেন। এ সময় আশপাশে থাকা মুসল্লিরা তাকে বারবার সতর্ক করে বলেন, “এটি নিষিদ্ধ।” কিন্তু তিনি চেষ্টা অব্যাহত রাখলে দ্রুত হস্তক্ষেপ করে নিরাপত্তা সদস্যরা তাকে আটক করে।

আরও পড়ুন

ঘটনাস্থলে থাকা ইসলামী তথ্যসেবার প্রতিনিধি ওতাইবি নিশ্চিত করেন, আটক নারী তুরস্কের নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মিশরীয় বলা হলেও সেই দাবি সঠিক নয়।

আটকের পর ওই নারীর বর্তমান অবস্থা বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা— এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, কাবা শরিফের গিলাফ ‘কিসওয়া’ ইসলামের অন্যতম পবিত্র নিদর্শন। কালো কাপড়ে সোনালি সুতোয় কোরআনের আয়াতখচিত এই আবরণে কোনো ধরনের হস্তক্ষেপ বা ক্ষতি করা সৌদি আইনে কঠোরভাবে নিষিদ্ধ এবং গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর...
গরু কেনার সময় দাবি করা হয়েছিল, দিনে ৮ থেকে ১০ লিটার দুধ দেবে। কিন্তু বাছুর প্রসবের পর দুধ মিলছে মাত্র ৩ লিটার। এমন অভিযোগ নিয়ে সটান থানায় হাজির হলেন গো-পালক লক্ষ্মণ যাদব।
‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর...
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত তিন ভাইয়ের বিরুদ্ধে যৌন পাচার, ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
আরও পড়ুন
আজ কাবা শরীফের ঠিক ওপর থাকবে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া
ধৌত করা হল পবিত্র কাবা শরিফ
নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা (ভিডিও)
পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন