ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাইলটদের উদ্ধারে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ পিএম
ছবি: সংগৃহীত

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে গিয়ে একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারও ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় হেলিকপ্টারটি ধ্বংস করা হয়।

ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় মার্কিন বাহিনীর ওই উদ্ধারকারী হেলিকপ্টারটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি ভূপাতিত হয় এবং হেলিকপ্টারটির পাইলটদেরও খোঁজ চলছে।

এর আগে ইরান দাবি করে, তারা পৃথক অভিযানে যুক্তরাষ্ট্রের অন্তত দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে একটি এফ-৩৫, ভূপাতিত করেছে। এসব ঘটনায় ওই বিমানগুলোর পাইলটদের অবস্থান এখনও নিশ্চিত নয়। ইরানি বাহিনী তাদের আটক করার চেষ্টা চালাচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, পাইলটদের আটক করা গেলে চলমান যুদ্ধ পরিস্থিতিতে তা বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনতে পারে।

এদিকে, ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া বিমানটিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের চিহ্ন দেখা গেছে।

তাসনিমের দাবি অনুযায়ী, বিমানটি যুক্তরাজ্যের লেকেনহিথ বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন ৪৮তম ফাইটার উইং/স্কোয়াড্রনের সঙ্গে সংশ্লিষ্ট। এই ইউনিট সাধারণত এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে ইউনিটটির কিছু অংশ সেন্ট্রাল কমান্ডের আওতায় মোতায়েন ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি মার্কিন এক কর্মকর্তা স্বীকার করেছেন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন

ইরানের দাবি অনুযায়ী, ভূপাতিত যুদ্ধবিমান ও উদ্ধারকারী হেলিকপ্টার দুই ঘটনারই তদন্ত ও অনুসন্ধান চলছে। তবে স্বাধীনভাবে এসব দাবির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
আরও পড়ুন
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করলেন কো-পাইলট, অতঃপর...
ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক
যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট