ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কলম্বিয়ায় ‘এসকোবারের জলহস্তী’ নিয়ে বড় সিদ্ধান্ত, হত্যা করা হবে অন্তত ৮০টি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় দ্রুত বেড়ে ওঠা বন্য জলহস্তীর সংখ্যা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের আনা জলহস্তীগুলোর অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি ও জননিরাপত্তা ঝুঁকির কারণে অন্তত ৮০টি জলহস্তী নিধনের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

দেশটির পরিবেশমন্ত্রী আইরিন ভেলেজ জানান, পূর্বে নেওয়া বন্ধ্যাকরণ বা স্থানান্তরের মতো পদ্ধতিগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং কার্যকর প্রমাণিত হয়নি। তাই বাস্তুসংস্থান রক্ষায় কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প নেই।

১৯৮০-এর দশকে হ্যাসিয়েন্ডা নাপোলেস নামের ব্যক্তিগত খামারে চারটি জলহস্তী আমদানি করেছিলেন এসকোবার। তার মৃত্যুর পর সেগুলো বংশবিস্তার করে এখন শতাধিক হয়ে গেছে। কলম্বিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি-এর এক গবেষণা অনুযায়ী, ২০২২ সালেই দেশটিতে প্রায় ১৭০টি জলহস্তী ছিল, যা এখন আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে এই জলহস্তীগুলো খামার ছাড়িয়ে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ম্যাগডালেনা নদী উপত্যকা অঞ্চলে এদের উপস্থিতি বেড়েছে, যেখানে তারা স্থানীয় মানুষ ও কৃষিকাজের জন্য ঝুঁকি তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই বড় আকারের প্রাণীগুলো স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য হুমকি। তারা খাবার ও আবাসস্থল দখল করে নিচ্ছে, যার ফলে ‘রিভার ম্যানাটি’-র মতো স্থানীয় প্রজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন প্রাণী অধিকারকর্মীরা। সিনেটর আন্দ্রেয়া পাদিলা একে ‘নিষ্ঠুর’ বলে উল্লেখ করে বলেছেন, সুস্থ প্রাণী হত্যা কোনো সমাধান হতে পারে না।

আরও পড়ুন

উল্লেখ্য, আফ্রিকার বাইরে একমাত্র দেশ হিসেবে কলম্বিয়াতেই এখন বন্য জলহস্তীর স্থায়ী জনসংখ্যা রয়েছে। সরকার মনে করছে, দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সূত্র: সিএনএন

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি।
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
আরও পড়ুন
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০
কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে নারীকে উদ্ধার
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ