ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। লাতিন আমেরিকা অঞ্চলে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে কলম্বিয়ার এই পদক্ষেপকে আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলম্বিয়া সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, সিদ্ধান্তের কথা জানিয়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চুকিয়ে ফেলা হয়েছে।

দেশটির নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা গত ৭ আগস্ট দায়িত্ব গ্রহণ করার পরই কলম্বিয়ার পররাষ্ট্রনীতি ও বৈদেশিক জোটে বড় পরিবর্তন আনতে শুরু করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থনের ভিত্তিতে ক্ষমতায় আসা দে লা এসপ্রিয়েলা এর আগেই আঞ্চলিক কূটনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

কলম্বিয়া সরকার জানিয়েছে, ইরানের সঙ্গে সম্পর্ক ছেদের এই সিদ্ধান্ত মূলত গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। বোগোতার ভাষ্যমতে, 'গোলার্ধীয় জাতীয় নিরাপত্তা' সুসংহত করতেই এই নীতিনির্ধারণী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তেহরানের বিরুদ্ধে অভিযোগ তুলে বোগোতা জানিয়েছে, ইরান সরকারের এমন কিছু 'মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর' সঙ্গে যোগাযোগ রয়েছে, যারা সরাসরি কলম্বিয়ার সার্বভৌমত্ব ও সুরক্ষার জন্য হুমকি। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ জনসমক্ষে আনেনি কলম্বিয়া সরকার।

এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কর্তৃক প্রণালিতে নৌ চলাচলে বাধা দেওয়া ও প্রতিবেশী বিভিন্ন দেশে হামলা চালানোর বিষয়টির তীব্র সমালোচনা করেছে কলম্বিয়া। তবে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ বন্ধ করলেও ইরানে কনস্যুলার সেবা ও সম্পর্ক বজায় রাখা হবে বলে নিশ্চিত করেছে দেশটি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান 
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার পথ খুঁজে বের করতে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের চিফ অব স্টাফেরা।
জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান 
নিজেদের ড্রোনেই প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আইডিএফের বরাতে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। 
নিজেদের ড্রোনেই প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার নিজ দেশের অঙ্গরাজ্য নিউ জার্সি তাদের দিয়ে দেন—এমন এক কৌতুকের স্মৃতিচারণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
আরও পড়ুন
পরিবারের সদস্যকে যুক্তরাষ্ট্রে আনতে আয় কত লাগবে, জানাল ইউএসসিআইএস
কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রে মাস্টার্সের সুযোগ
যুক্তরাষ্ট্রে ৭ শ্রেণির আবেদনকারীর জন্য লাগবে না ভিসা ফি
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প