ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সুদানে স্বাস্থ্যকেন্দ্রে হামলায় নিহত দুই হাজারের বেশি: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম
ছবি: সংগৃহীত

সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে ২১৭টি হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮১০ জন চিকিৎসাকর্মী।

এ তথ্য জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, চলমান সংঘাতে সুদান এখন বড় ধরনের মানবিক সংকটে রয়েছে। প্রায় ৩৪ মিলিয়ন মানুষের সহায়তা প্রয়োজন, যার মধ্যে ২১ মিলিয়ন মানুষের জরুরি চিকিৎসা দরকার। দেশটিতে অপুষ্টি ও রোগের প্রকোপও বেড়েছে। ম্যালেরিয়া, ডেঙ্গু, হামসহ বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

ডব্লিউএইচও আরও জানায়, সুদানের প্রায় ৩৭ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র এখন বন্ধ রয়েছে। ফলে অনেক মানুষ চিকিৎসা পাচ্ছে না। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস বলেছেন, যুদ্ধের কারণে মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

বিশেষ করে দারফুর অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে সাম্প্রতিক এক হাসপাতালে হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। সংস্থাটি দ্রুত যুদ্ধ বন্ধ করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

সূত্র : শাফাক নিউজ

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা
পদত্যাগপত্রে যা লিখলেন সায়মা ওয়াজেদ পুতুল
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান