ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সাময়িকভাবে বন্ধ হচ্ছে দুবাইয়ের আইকনিক হোটেল ‘বুর্জ আল আরব’ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম
ফাইল ছবি

দুবাইয়ের আকাশচুম্বী স্থাপত্য ও বিলাসের অনন্য প্রতীক ‘বুর্জ আল আরব’ বড় ধরনের সংস্কার কাজের জন্য সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে। জুমেইরাহ গ্রুপের মালিকানাধীন এই বিশ্বখ্যাত হোটেলটি অন্তত ১৮ মাস বা দেড় বছর পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে না বলে জানানো হয়েছে। ১৯৯৯ সালে যাত্রা শুরুর পর দীর্ঘ ২৬ বছরের ইতিহাসে এটিই হতে যাচ্ছে হোটেলটির প্রথম এবং সবচেয়ে বড় সংস্কার কার্যক্রম। খবর সামাটিভির।

মঙ্গলবার (১৪ এপ্রিল) হোটেলটির মালিক জুমেইরাহ গ্রুপ এক বিবৃতিতে জানায়, সংস্কার কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হবে। এই মেগা প্রকল্পের নকশা ও অভ্যন্তরীণ কারুকাজের তত্ত্বাবধান করবেন প্যারিসভিত্তিক প্রখ্যাত ইন্টেরিয়র স্থপতি ত্রিস্তান অর। তবে সংস্কার চলাকালীন হোটেলের পুরো কার্যক্রম কি সম্পূর্ণ বন্ধ থাকবে, নাকি আংশিকভাবে চালু থাকবে—সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

আরও পড়ুন

হোটেলের একজন কর্মীর বরাতে জানা গেছে, যাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল, তাদের জুমেইরাহ গ্রুপের কাছাকাছি অন্যান্য বিলাসবহুল হোটেলে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। সংস্কারের জটিলতার ওপর ভিত্তি করে বন্ধ থাকার এই দেড় বছরের সময়সীমা আরও বাড়তে বা কমতে পারে।

পালতোলা নৌকার আদলে তৈরি ৩২১ মিটার উচ্চতার এই হোটেলটি দুবাইয়ের পর্যটন শিল্পের প্রধান আকর্ষণ। জুমেইরাহ গ্রুপের সবচেয়ে দামি এই সম্পত্তিটি বিশ্বজুড়ে ‘সেভেন স্টার’ হোটেল হিসেবেই সমধিক পরিচিত।

উল্লেখ্য, গত মার্চের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরানের একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় ধ্বংসাবশেষের আঘাতে হোটেলের বাইরের অংশে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে জুমেইরাহ গ্রুপ জানিয়েছে, এই দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার কাজটির সঙ্গে ড্রোন হামলার ঘটনার কোনো সরাসরি সম্পর্ক নেই। এটি অনেক আগে থেকেই পরিকল্পিত একটি প্রকল্প ছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
গাজায় কথিত শান্তি প্রতিষ্ঠার দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। 
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন ও নতুন ই-পাসপোর্টের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বার্তা দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের বার্তা
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
সম্প্রতি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত।
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
আরও পড়ুন
বাবুর সঙ্গে আবাসিক হোটেল উঠেই নানা আবদার শুরু ফাতেমার, অতঃপর...
রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, সকালে সামনে এলো ‘চরম সত্য’ 
শ্যালিকার সঙ্গে গোপন সম্পর্ক, ‘পথের কাঁটা’ স্ত্রীকে সরাতে আবাসিক হোটেলে জহিরুল
আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, অতঃপর...