ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও হরমুজ বন্ধ করার হুমকি ইরানের 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ এএম
ছবি: সংগৃহীত

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই সর্তকতা ব্যক্ত করেন।

স্পিকার গালিবাফ বলেন, মার্কিন অবরোধ যদি চলতেই থাকে, তবে হরমুজ প্রণালি খোলা রাখা হবে না। এই জলপথ দিয়ে কোন জাহাজ চলাচল করবে, তা সম্পূর্ণভাবে ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালিটি শর্তসাপেক্ষে পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির স্থিতিশীলতার ওপর নির্ভর করছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক ফার্স নিউজ এজেন্সিকে বলেন, শুধুমাত্র বর্তমান যুদ্ধবিরতির শর্ত মেনেই জলপথটি খোলা রাখা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো সামরিক জাহাজ কিংবা শত্রু শক্তির সাথে সংশ্লিষ্ট কোনো জাহাজ হরমুজ প্রণালি ব্যবহারের অধিকার পাবে না। লেবানন সংকটসহ স্থলভাগের পরিস্থিতির কোনো নেতিবাচক পরিবর্তন হলে জলপথটি যেকোনো মুহূর্তে আবারও বন্ধ করে দেওয়া হতে পারে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ‘কখনোই আর বন্ধ না করতে’ সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে, যতক্ষণ না তেহরানের সাথে ওয়াশিংটনের সকল লেনদেন শতভাগ সম্পন্ন হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব ধরণের বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি দেওয়া হবে। তবে এই অনুমতির আওতার বাইরে থাকবে যেকোনো ধরণের নৌবাহিনীর বা সামরিক জাহাজ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের করা অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
মশা নিধন কিংবা মশার কামড় থেকে বাঁচার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে নতুন এক কৌশলে আশাব্যঞ্জক সাফল্য পেয়েছেন ব্রাজিলের গবেষকেরা।
ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কাজে লাগছে ব্রাজিলের মশা
আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ হয়ে পড়ছে ইসরায়েল: ট্রাম্পের বিশেষ দূত
তিনি বলেছেন, ইসরায়েলের সামনে এখন দুটি পথ খোলা। এক. ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর সৃষ্ট পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের সঙ্গে সম্পর্ক গভীর করা; দুই. বর্তমান পথ ধরে এগিয়ে গিয়ে বৈশ্বিকভাবে ‘একঘরে’ হয়ে পড়া।
আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ হয়ে পড়ছে ইসরায়েল: ট্রাম্পের বিশেষ দূত
এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন
মিসরের একটি শরণার্থী গ্রামে বসবাসকারী শাম্মা আবু হোসেন সম্ভবত একমাত্র জীবিত ব্যক্তি, যিনি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগের অখণ্ড ফিলিস্তিনে বসবাস করেছিলেন। মিশরে বসবাসরত এই নারী আইনি অনিশ্চয়তা ও দোলাচলের মধ্য দিয়ে তার পরিবারের তিনটি প্রজন্মকে বড় হতে দেখেছেন।
এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন
হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, মুগ্ধ লাখো মানুষ
বরফে ঢাকা হিমালয়ের সুউচ্চ পর্বতশৃঙ্গের আড়াল থেকে ধীরে ধীরে উদিত হচ্ছে বিশাল ও উজ্জ্বল এক চাঁদ। মনোমুগ্ধকর এই চন্দ্রোদয়ের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন লাখো মানুষ।
হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, মুগ্ধ লাখো মানুষ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি তেহরানের 
হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কতটা ভয়ংকর রূপ দেখাবে এই ‘রাক্ষস’