ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ফের হরমুজ বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

মাত্র একদিনের বিরতি শেষে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান।

শনিবার(১৮ এপ্রিল) দুপুরে দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিশেষ বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার মাত্র একদিনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি খুলে দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই ফের সামরিক নির্দেশে জলপথটি বন্ধ করে দেওয়া হলো। জার্মানির সংবাদ সংস্থা ডয়চে ভেলে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় ইরান সরকার এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য এক অতি সংবেদনশীল এলাকা। প্রতিদিন এই পথ দিয়ে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এই পথে যাতায়াত করে। তাই যেকোনো ধরণের নিয়ন্ত্রণ বা অবরোধ বিশ্ব অর্থনীতির ওপর সরাসরি আঘাত হানে।

ইরানি সামরিক কমান্ডের বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। আগের মতোই প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ পুরোপুরি সামরিক বাহিনীর তদারকিতে থাকবে। তারা আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কোনো ধরণের বহিরাগত হস্তক্ষেপ তারা মেনে নেবে না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? মার্কিন নৌবাহিনীর দাপট
হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
হরমুজে আমিরাতের ২ জাহাজে ইরানের হামলা