ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রাস্তায় দাঁড়িয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

প্রথম দফা নির্বাচনের আগে শেষ ছুটির দিনে রোববার (১৯ এপ্রিল) প্রচারে বেরিয়ে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে অন্য মেজাজে ধরা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারের ফাঁকেই রাস্তার পাশের একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে মুড়ি খেতে দেখতে প্রবল ভিড় জমে গেলে নিজে খাওয়ার পাশাপাশি ভিড়ের জনতার সঙ্গে সেই মুড়ি ভাগ করে খান নরেন্দ্র মোদি। মুড়ি খাওয়া শেষ করে দোকানদারকে মুড়ির দাম হিসেবে ১০ রুপি দিয়েছেন তিনি।

সভামঞ্চ থেকে হেলিকপ্টারে ওঠার আগে হঠাৎই তিনি রাস্তার দিকে এগোন। সেখানে রাজকলেজ মোড়ের ‘স্বপনলালের স্পেশাল মুড়ি’র দোকানে সবাইকে চমকে দিয়ে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী। দোকানের মালিক বিক্রম সাউ, যিনি এলাকায় ‘বিহারীবাবু’ নামেই পরিচিত, এখনও সেই আকস্মিকতার রেশ কাটিয়ে উঠতে পারছেন না।

স্বভাবসিদ্ধ আচরণের অনেকটাই ব্যতিক্রমভাবেই বিরল এই জনসংযোগ প্রধানমন্ত্রী মোদির। রোববার প্রচারের ফাঁকে প্রধানমন্ত্রীর এমন আচরণে অবাক হয়েছেন স্থানীয় মানুষ থেকে দলীয় কর্মীরাও।

এদিন ঝাড়গ্রাম থেকে তৃণমূলকে একাধিক বিষয়ে তুলাধুনা করেন মোদি। তিনি বলেন, এখানে বিদুৎ চলে গেলে একবার সেটা আর ফিরে আসে না কিন্তু বিদ্যুৎ বিল চলে আসে। তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের জন্য বাংলার সব নষ্ট হয়েছে। তাই মোদি সংকল্প নিয়েছে এখানে কোনো লুটেরা, আপনাদের অন্ধকারে রাখা কাউকে ছাড়া হবে না। খুঁজে খুঁজে এই লুটেরাদের হিসেব নেওয়া হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের সবার অন্যায়ের সাজা হবে এটা মোদির গ্যারান্টি। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বা সন্ত্রী যেই হোক যে লুঠের সঙ্গে যুক্ত থাকবে তাদের হিসেব হবে সবার। মোদি আপনাদের বিল জিরো করে দেবে। মোদি বিদ্যুৎ বিল শূন্য করার প্রকল্প চালু করেছে যার নাম মুক্ত বিজলি যোজনা। যার মাধ্যমে এক পরিবারে ৮০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে- যাতে আপনারা নিজেদের ঘরে সোলার প্যানেল লাগাতে পারেন, নিজেরাই তৈরি করতে পারেন বিদ্যুৎ। কিন্তু এখানকার মানুষের দুর্ভাগ্য এই তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পকেও বাংলায় চালু করতে দেয়নি। উড়িষ্যাতে ৭০০০ পরিবার বিদ্যুৎ এর প্রকল্পের সুবিধা পেয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি