ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেল ৮ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শ্রেভপোর্ট শহরে এক মর্মান্তিক বন্দুক হামলায় এক থেকে ১৪ বছর বয়সী ৮ শিশু নিহত হয়েছে। পুলিশ ঘটনাটিকে পারিবারিক বিরোধজনিত সহিংসতা হিসেবে বর্ণনা করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে এক ব্যক্তি অন্তত ১০ জনকে গুলি করেন। পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে ধাওয়া করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রেভপোর্টের মেয়র টম আর্কেনো বলেন, এটি আমাদের শহরের জন্য এক ভয়াবহ ট্র্যাজেডি। পরিবারগুলো ভেঙে পড়েছে, পুলিশ সদস্যরাও মানসিকভাবে আঘাত পেয়েছেন। পুরো সম্প্রদায় আজ শোকাহত।

পুলিশ এখনও হামলাকারী ও নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত শিশুদের কয়েকজন ওই হামলাকারীরই আত্মীয় ছিল।

পুলিশ জানায়, একই এলাকায় একাধিক বাড়িতে এই হামলা চালানো হয়— একই ব্লকের দুটি বাসভবন এবং কাছাকাছি আরেকটি স্থানে।

শ্রেভপোর্ট পুলিশের করপোরাল ক্রিস বর্ডেলন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বাড়ির ভেতরে শিশুদের মৃত অবস্থায় দেখতে পায়। আমরা নিশ্চিত হয়েছি, ঘটনাটি পারিবারিক দ্বন্দ্ব থেকেই শুরু হয়েছিল। আহতদের একজন পাশের বাড়িতে পালিয়ে আশ্রয় নেয়।

আরও পড়ুন

হামলার পর সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধাওয়া করে অন্য একটি এলাকায় গুলি করে হত্যা করে।

শ্রেভপোর্ট পুলিশ প্রধান ওয়েইন স্মিথ বলেন, এমন একটি ঘটনা কীভাবে ঘটতে পারে, তা কল্পনার বাইরে। আমরা এই ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

লুইজিয়ানা স্টেট পুলিশের সহায়তায় তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হচ্ছে। সূত্র: বিবিসি

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্কের আওতাভুক্ত এসব দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছে।
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী এই নগর পরিকল্পনামন্ত্রী ও আইনজীবীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যা মরক্কোর জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগত বিমানে গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি গেছেন। সফরটি গোপনে সম্পন্ন হয় এবং গণমাধ্যমের নজর এড়িয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই তিনি দেশে ফিরে যান।
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক থেকে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের অন্য স্টেটে যাওয়ার টিকিট খুঁজতে শুধু একটি বিমানবন্দর ও নির্দিষ্ট তারিখে আটকে থাকলে কম দামের ফ্লাইট চোখ এড়িয়ে যেতে পারে।
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
আরও পড়ুন
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন