ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ইরানকে চাপে ফেলতে স্থলপথেও অবরোধের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
ইরানের হরমুজ প্রণালি।  ছবি: সংগৃহীত

ইরানের ওপর চাপ বাড়াতে এবার দেশটির স্থলপথের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ দল গঠন করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড।

রোববার (৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৭ নভেম্বর) এ ঘোষণা দেয় মার্কিন কেন্দ্রীয় কমান্ড।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, সামরিক প্রযুক্তি, নিষিদ্ধ পণ্য এবং অর্থের অবৈধ প্রবাহ বন্ধ করাই এ দলের মূল লক্ষ্য। এর মাধ্যমে ইরানের বন্দরগুলোতে চলমান নৌ অবরোধ আরও জোরদার করা হবে।

এদিকে ইরানের বন্দর অবরোধের অংশ হিসেবে ওমান উপসাগরে সেন্ট কিটসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন দাবি, অবরোধ অমান্য করায় জাহাজটিতে হামলা চালানো হয়। গত জুলাই থেকে এ পর্যন্ত ১৪৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্দেশ অমান্য করায় পাঁচটি জাহাজ অচল করা হয়েছে।

অন্যদিকে শনিবার (৭ নভেম্বর) ইরানের কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) কেশম দ্বীপে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলাকে ছোটখাটো বলে উল্লেখ করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবিভাগ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, জাহাজ দুটি নৌ চলাচলের নিরাপত্তাহীন এলাকায় প্রবেশ করেছিল এবং তাদের দিকনির্দেশনা ব্যবস্থা বন্ধ ছিল। এতে জাহাজ দুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল বন্ধ করে দেয়।


সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াইট হাউসের প্রেস সচিব হতে ইউএফসি প্রধানকে ট্রাম্পের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব (মুখপাত্র) হিসেবে জনপ্রিয় মিশ্র মার্শাল আর্ট প্রতিযোগিতা ইউএফসির প্রধান ডানা হোয়াইটকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সচিব হতে ইউএফসি প্রধানকে ট্রাম্পের প্রস্তাব
ট্রাম্পের ঘোষণার পরেও রাশিয়ার ডিজেল পায়নি যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, এই সিদ্ধান্ত গ্রহণের প্রায় এক মাস পরও রাশিয়া থেকে ডিজেল পায়নি যুক্তরাষ্ট্র।  
ট্রাম্পের ঘোষণার পরেও রাশিয়ার ডিজেল পায়নি যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ
ইরানের কেশম দ্বীপে ফের হামলা, আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের
ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের কেশম দ্বীপে ফের হামলা, আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের
ধর্ষণকাণ্ডে আস্থা হারালেন কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসন
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করেছেন শিক্ষক প্রতিনিধিরা।
ধর্ষণকাণ্ডে আস্থা হারালেন কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসন
মেয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর এবার গুরুতর অভিযোগে গ্রেপ্তার মেগানের বাবা
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কলের বাবা থমাস মার্কল সিনিয়রকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। 
মেয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর এবার গুরুতর অভিযোগে গ্রেপ্তার মেগানের বাবা
আরও পড়ুন
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
ট্রাম্পের ঘোষণার পরেও রাশিয়ার ডিজেল পায়নি যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ
ইরানের কেশম দ্বীপে ফের হামলা, আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের
ধর্ষণকাণ্ডে আস্থা হারালেন কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসন