‘টাকা চুরি করতে’ এটিএম বুথে ঘোড়া, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৬:১৫ পিএম


‘টাকা চুরি করতে’ এটিএম বুথে ঘোড়া, অতঃপর...
ছবি: সংগৃহীত

ভারতে স্টেট ব্যাঙ্কের এটিএম বুথে হামলা চালিয়েছে একটি ঘোড়া। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে- যা দেখে অনেকেই বলছেন ঘোড়াটির যেন কোনো বিশেষ কারণে এটিএম থেকে টাকা তোলার প্রয়োজন পড়েছে। অনেকে বলছেন- চুরির ধান্দা।

আরও পড়ুন

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে এটিএম বুথের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বাদামি রঙের ঘোড়া। ঘোড়াটি প্রাণপণে চেষ্টা করে চলেছে এটিএমের ভেতরে ঢোকার। সামনের দুপা সিঁড়ির উপর তুলে জোর দিয়ে দরজায় ঢুঁস মেরে চলেছে বাদামি ঘোড়াটি। ঘোড়ার কান্ড দেখতে সারি ধরে দাঁড়িয়ে পড়েন পথচারীরা। কিন্তু ঘোড়াটি তাদের কাউকে বিশেষ পাত্তা না দিয়ে সিঁড়ি ধরে উপর-নীচ করতে করতে লাগাতার ঢুঁস মেরে যায়। শেষমেশ দরজাটি খুলেও যায়। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission