ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

খাবারের খোঁজে হোটেলে ঢুকে পড়ল হিংস্র কুমির, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস এলাকার একটি বিলাসবহুল হোটেলে খাবারের খোঁজে ঢুকে পড়া একটি বিশাল কুমিরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার সকালে ভিক্টোরিয়া ফলসের কাছে অবস্থিত এ’জাম্বেজি রিভার লজে প্রায় ১২ ফুট লম্বা একটি নীল কুমির হঠাৎ করে ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে, কুমিরটি নিকটবর্তী জাম্বেজি নদী থেকে উঠে এসে হোটেল প্রাঙ্গণে প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, কুমিরটি যেন একেবারে নির্ভয়ে হোটেলের ভেতরে ঢুকে পড়ে এবং খাবারের সন্ধানে রিসেপশন কাউন্টারের ওপর ওঠার চেষ্টা করে। এমনকি এটি রান্নাঘরে ঢোকারও চেষ্টা চালায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে হোটেলের কর্মী ও অতিথিদের মধ্যে।

হোটেলে অবস্থানরত ব্রিটিশ পর্যটক জন রিচার্ডস জানান, কুমিরটি প্রথমে কাউন্টারের দিকে এগোয়, পরে একটি আরামকেদারায় কিছুক্ষণ শুয়ে থাকে। এরপর ধীর গতিতে বাইরে ডেকিং এলাকায় গিয়ে ঘোরাফেরা করে এবং শেষে সামনের পানির ফোয়ারায় গিয়ে বসে পড়ে।

ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ দ্রুত জিম্বাবুয়ে পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট অথরিটিকে খবর দেয়। সংস্থাটির উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে দড়ি ও জাল ব্যবহার করে নিয়ন্ত্রণে আনে এবং নিরাপদে ধরে নিয়ে গিয়ে আবার নদীতে ছেড়ে দেয়। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, নীল কুমির অত্যন্ত হিংস্র ও বিপজ্জনক প্রাণী। সাধারণত মানুষ তাদের প্রধান খাদ্য না হলেও, ক্ষুধার্ত অবস্থায় বা সুযোগ পেলে তারা মানুষের ওপর আক্রমণ করতে পারে। প্রতিবছরই এ ধরনের কুমিরের আক্রমণে বহু মানুষের মৃত্যু ঘটে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যপ্রাণীর কাছাকাছি অবস্থান করায় এমন ঘটনা এই প্রথম নয়। তবে তাদের প্রশিক্ষিত কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সূত্র: দ্য টেলিগ্রাফ

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের একটি কাদাময় সড়কে হঠাৎ তৈরি হলো যানজট। অন্য কোনো যানবাহন বা দুর্ঘটনা নয়, বরং বনের রাজা বাঘ নিশ্চিন্তে দুপুরের ঘুম দেওয়ায় যানজট সৃষ্টি হয়। রাজস্থানের বিখ্যাত এ অভয়ারণ্যে সাফারিতে বেরিয়ে পর্যটকরা এমনই এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এলেনা নামে এক বিদেশি পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়।  ভিডিওটিতে দেখা যায়, ধুলোবালি ঘেরা সাফারির আঁকাবাঁকা রাস্তার ঠিক মাঝখানে আয়েশ করে ঘুমাচ্ছে একটি বিশালদেহী বাঘ। আর তাকে না জাগিয়ে বা বিরক্ত না করে পথের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ। বাঘটিকে একটু কাছ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে ফিসফিসানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে এক নীরব ব্যস্ততা তৈরি হয়। বেশ কিছু সময় ঘুমিয়ে নেওয়ার পর বাঘটি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, সাধারণ গৃহপালিত বিড়ালের মতো শরীর দোলা দিয়ে একটু আলসেমি ভাঙে, এবং উপস্থিত জিপের মানুষগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে বনের গহীনে মিলিয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজটের অভিজ্ঞতা যদি রাজকীয় হতে হয়, তবে তা এমনই হয়। তার এ পোস্টটিতে প্রায় ছয় লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে।  নেটিজেনরাও মন্তব্য বাক্সে মজার সব মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, বনের রাজা যে নিজের ইচ্ছামতোই চলবেন; তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। কেউ বা কমেন্ট করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে জঙ্গলটি আসলে কার শাসনে চলে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনোই মাথা নত করবে না এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সামরিক জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। 
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
আরও পড়ুন
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
জিম্বাবুয়েতে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৭
ব্রেভিসের ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে