ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝর জেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পেরে কবর খুঁড়ে তার কঙ্কাল তুলে ব্যাংকে হাজির হয়েছেন ভাই।

জানা গেছে, দিয়ানালি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডার বোন কাঁকড়া মুন্ডা দুই মাস আগে মারা যান। পরিবারের একমাত্র সদস্য হিসেবে বোনের সম্পদের উত্তরাধিকারী হন জিতু। পরে তিনি জানতে পারেন, বোনের নামে একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১৯ হাজার ৩০০ টাকা জমা রয়েছে।

তবে ওই টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে প্রয়োজনীয় আইনি কাগজপত্র, বিশেষ করে মৃত্যু সনদ জমা দিতে বলে। জিতু বারবার বোঝানোর চেষ্টা করলেও ব্যাংক তার কথা বিশ্বাস করেনি। আইনি প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান না থাকায় তিনি কোনো কাগজপত্রও সংগ্রহ করতে পারেননি।

এ অবস্থায় হতাশ হয়ে চরম পদক্ষেপ নেন জিতু। তিনি গ্রামের কবরস্থান থেকে বোনের কঙ্কাল তুলে কাপড়ে মুড়ে কয়েক কিলোমিটার হেঁটে ব্যাংকে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন, অনেকে ক্ষোভও প্রকাশ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিতুকে শান্ত করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ব্যাংক চাইলে গ্রামে গিয়ে বা গ্রামপ্রধানের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করতে পারত।

আরও পড়ুন

মানবাধিকার কর্মীরাও বলছেন, এই ঘটনা শুধু একজন ব্যক্তির অসহায়তার নয়, বরং প্রান্তিক মানুষের জন্য জটিল প্রশাসনিক ব্যবস্থার একটি প্রতিচ্ছবি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
আরও পড়ুন
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
‘বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক’
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
ব্যাংক এশিয়াতে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা