ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলায় এক অস্বাভাবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ব্যাংক থেকে মৃত বোনের অ্যাকাউন্টে থাকা টাকা তুলতে না পেরে এক ব্যক্তি কবর খুঁড়ে বোনের মরদেহের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন।

৫০ বছর বয়সী জিতু মুন্ডা তার বড় বোন কালরা মুন্ডার নামে থাকা প্রায় ২০ হাজার রুপি তুলতে বারবার ব্যাংকে যান। তবে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, টাকা তুলতে হলে অ্যাকাউন্টধারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। তিনি বারবার জানান যে তার বোন মারা গেছেন, কিন্তু কোনো সমাধান পাননি।

অবশেষে ক্ষুব্ধ হয়ে জিতু কবর থেকে বোনের দেহাবশেষ নিয়ে ব্যাংকে গিয়ে মৃত্যুর প্রমাণ দেখানোর চেষ্টা করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহাবশেষ পুনরায় দাফন করা হয়।

আরও পড়ুন

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জিতু মুন্ডা একজন অশিক্ষিত আদিবাসী ব্যক্তি এবং ব্যাংকিং উত্তরাধিকার বা নমিনি সংক্রান্ত নিয়ম সম্পর্কে তিনি অবগত ছিলেন না। কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য আইনি সহায়তার আশ্বাস দিয়েছে।

পরে পুলিশের মধ্যস্থতায় ব্যাংক থেকে টাকা তোলার প্রক্রিয়ায় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
আরও পড়ুন
‘বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক’
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
ব্যাংক এশিয়াতে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে খোলা ১৭ অক্টোবর