জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০২ মে ২০২৬ , ১১:১২ এএম


জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

জার্মানি থেকে প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১ মে) পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে রয়টার্স।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়ে একটি বিস্তৃত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এটি সংশ্লিষ্ট অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া পদক্ষেপ।

তিনি আরও বলেন, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের মধ্যে মতবিরোধ ও ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জার্মানিতে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক দূরত্ব বাড়ছে। এর মধ্যেই জার্মানির বিরুদ্ধে অবস্থান কঠোর করছে ওয়াশিংটন। কয়েক দিন আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পরও সেনা প্রত্যাহারের ইঙ্গিত দেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সিদ্ধান্ত ন্যাটো মিত্রদের মধ্যে সম্পর্ক ও ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission