ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আজ শপথ নিতে পারছেন না থালাপতি বিজয়, কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করলেও সবচেয়ে বেশি আসন পেয়েছে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)।

পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনও নিশ্চিত নন যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা টিভিকের রয়েছে কিনা। এই অনিশ্চয়তার কারণেই আপাতত শপথগ্রহণ স্থগিত রয়েছে।

রাজভবন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে গভর্নরের অবস্থান হলো- প্রাপ্ত তথ্য অনুযায়ী তামিলগা ভেট্রি কাজগমের (টিভিকে) কাছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন স্পষ্টভাবে প্রমাণিত হয়নি। তাই তিনি এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাননি।

বিজয় আজ সকাল ১১টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবারও সাক্ষাৎ করবেন।

২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য ১১৮টি আসন প্রয়োজন। কিন্তু বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন। কংগ্রেসের পাঁচ সদস্যের সমর্থন যুক্ত হলে সংখ্যা দাঁড়ায় ১১৩-তে, যা এখনও সংখ্যাগরিষ্ঠতার নিচে।

তাছাড়া গভর্নর এখনো রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কারণ অন্য দলগুলোর সম্ভাব্য সমর্থন নিয়ে এখনও আনুষ্ঠানিক ও স্পষ্ট চিত্র পাওয়া যায়নি। বিভিন্ন দল থেকে সমর্থনের ইঙ্গিত থাকলেও তা লিখিতভাবে বা স্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করছে না বলে মনে করছে রাজভবন।

আরও পড়ুন

অন্যদিকে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করতে বিজয় শীঘ্রই নতুন জোট সমীকরণ তৈরি করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে গভর্নর সংবিধান ও সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি পুরোপুরি যাচাই করে এগোতে চান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
লোকসভার আসন নিয়ে মোদির কাছে ৩ দাবি মুখ্যমন্ত্রী বিজয়ের
স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার করলেন স্ত্রী
কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট