ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মায়ের সহায়তায় শিশুকে যৌন নিপীড়ন করেন বৌদ্ধ ভিক্ষু, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৫:০৫ পিএম
অভিযুক্ত বৌদ্ধ ভিক্ষু পাল্লেগামা হেমারাথানা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় এক শিশুকে (১১) যৌন নিপীড়নের অভিযোগে দেশটির প্রভাবশালী এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মাকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ভিক্ষুকে সহায়তা করেছেন।

ঘটনাটি দেশটির ধর্মীয় অঙ্গনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও উচ্চপর্যায়ের অভিযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ৭১ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু পাল্লেগামা হেমারাথানাকে শনিবার (৯ মে) রাজধানী কলম্বোর একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগের তদন্ত চলাকালে তিনি সেখানে চিকিৎসা নিতে গিয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে আনুরাধাপুরা শহরের একটি অত্যন্ত 'পবিত্র' বৌদ্ধ মন্দিরে ওই শিশুকে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এ শহরটি শ্রীলঙ্কার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। ওই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে ছিলেন হেমারাথানা।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। খুব শিগগিরই তাকে আদালতে হাজির করা হবে বলেও জানানো হয়েছে।

ঘটনার একদিন আগে আনুরাধাপুরার একটি আদালত ওই ভিক্ষুর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে অভিযোগের বিষয়ে তিনি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। আগামী মঙ্গলবার তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন

শ্রীলঙ্কায় অতীতেও ধর্মীয় ব্যক্তিদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে এত উচ্চপদস্থ কোনো বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এবারই প্রথম বলে মনে করা হচ্ছে।

পাল্লেগামা হেমারাথানা সেই পবিত্র বোধিবৃক্ষের প্রধান রক্ষক হিসেবে পরিচিত, যেটিকে গৌতম বুদ্ধের জ্ঞান লাভের সঙ্গে সম্পর্কিত ভারতের মূল বোধিবৃক্ষের চারা থেকে জন্মানো বলে বিশ্বাস করা হয়। আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গভীর শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচিত।

এ ছাড়া তিনি বৌদ্ধ তীর্থযাত্রীদের গুরুত্বপূর্ণ পথের আটটি প্রসিদ্ধ মন্দিরেরও প্রধান অভিভাবকের দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, এই গ্রেপ্তারের কয়েকদিন আগেই থাইল্যান্ড থেকে ফেরা ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অপরাধের অভিযোগে বৌদ্ধ ভিক্ষুরা একাধিকবার আলোচনায় এসেছেন।

২০২৫ সালে থাইল্যান্ডে এক বৌদ্ধ ভিক্ষুকে ভক্তদের অনুদানের প্রায় ৯০ লাখ মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০২৪ সালে একটি বৌদ্ধ মঠে ধ্যানচর্চার কাজে ব্যবহারের অভিযোগে ৪১টি মরদেহ পাওয়ার ঘটনায় তদন্ত শুরু করে থাই পুলিশ। আর ২০২২ সালে মধ্য থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরের সব ভিক্ষুকে মাদক পরীক্ষায় মেথঅ্যামফেটামিন পজিটিভ আসার পর ভিক্ষু পদ থেকে অপসারণ করা হয়েছিল। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি  
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
মাত্র ৩০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকায় কেনা একটি পুরোনো চিত্রকর্ম বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৬ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি এস্টেট সেল থেকে চিত্রকর্মটি কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’।
সাড়ে ৩ হাজার টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৬ কোটি টাকায়
রাশিয়ায় প্লেগ গবেষণাগারে তরুণীর মৃত্যু, কোয়ারেন্টিনে শত শত মানুষ
রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে কর্মরত ছিলেন।
রাশিয়ায় প্লেগ গবেষণাগারে তরুণীর মৃত্যু, কোয়ারেন্টিনে শত শত মানুষ
যুদ্ধ-জলবায়ু-অভিবাসনে জটিল বিশ্ব, জাতিসংঘের নতুন প্রধানের সামনে বড় চ্যালেঞ্জ
জাতিসংঘের পরবর্তী মহাসচিব আগামী ১ জানুয়ারি দায়িত্ব নেবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে শক্তিগুলোর নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থাটি গড়ে উঠেছিল, ৮১ বছর বয়সী সেই প্রতিষ্ঠান এখন ক্রমেই জটিল হয়ে ওঠা বিশ্বের নানা সংকট মোকাবিলায় নতুন চ্যালেঞ্জের মুখে।
যুদ্ধ-জলবায়ু-অভিবাসনে জটিল বিশ্ব, জাতিসংঘের নতুন প্রধানের সামনে বড় চ্যালেঞ্জ
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অস্ত্রের অধিকার ও ধর্মীয় স্বাধীনতাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা নিয়ে নতুন অধিবেশন শুরু করছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
আরও পড়ুন
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের