ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

হরমুজে সার পরিবহন বন্ধ থাকলে দুর্ভিক্ষের ঝুঁকি: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে দ্রুত সার পরিবহনের অনুমতি না দেওয়া হলে বিশ্বের কয়েক কোটি মানুষ ক্ষুধা ও দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সোমবার (১১ মে) এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মানবিক সংকট মোকাবিলায় গঠিত জাতিসংঘের টাস্কফোর্সের প্রধান জর্জ মোরেইরা দা সিলভা বলেন, সম্ভাব্য ভয়াবহ মানবিক সংকট ঠেকাতে আমাদের হাতে আর মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।

তিনি বলেন, আমরা এমন একটি সংকটের সাক্ষী হতে পারি, যা আরও ৪ কোটি ৫০ লাখ মানুষকে ক্ষুধা ও দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে।

আরও পড়ুন

দা সিলভা বর্তমানে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিসের নির্বাহী পরিচালক এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও পণ্য সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণকারী জাতিসংঘের বিশেষ টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন।

তার ভাষ্য, বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের বড় অংশই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সরবরাহ দীর্ঘ সময় বাধাগ্রস্ত হলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত ও বিপজ্জনক। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হলে উভয় পক্ষকেই সমঝোতার পথে আসতে হবে। অন্যথায়, একটি ছোট ঘটনা থেকেই আবার বৃহৎ যুদ্ধের সূচনা হতে পারে, যার প্রভাব পড়বে সারা বিশ্বের অর্থনীতি ও মানুষের জীবনে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
যুদ্ধ-জলবায়ু-অভিবাসনে জটিল বিশ্ব, জাতিসংঘের নতুন প্রধানের সামনে বড় চ্যালেঞ্জ
২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের কথা ভাবছে চীন
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? মার্কিন নৌবাহিনীর দাপট
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত: জাতিসংঘ