ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মার্কিন শুনানিতে এফবিআই প্রধানকে ঘিরে উত্তপ্ত বাক্যবিনিময় 

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:১০ পিএম
এফবিআই প্রধান কাশ প্যাটেল I ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের এক গুরুত্বপূর্ণ শুনানিতে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এফবিআই) প্রধান কাশ প্যাটেলকে ঘিরে তীব্র বিতর্ক ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। শুনানিতে তার ব্যক্তিগত আচরণ, দায়িত্ব পালনের সক্ষমতা এবং সংস্থার সাম্প্রতিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন আইনপ্রণেতা। আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত এই শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অভিযোগ করেন, প্যাটেলের নেতৃত্বে তদন্ত সংস্থার কার্যক্রম ও সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তার ব্যক্তিগত আচরণ ও কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিষয়টি তুলে ধরা হয়।

একজন সিনেটর বলেন, জনসেবা দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত আচরণ দায়িত্বে প্রভাব ফেললে তা গ্রহণযোগ্য নয়। এ সময় তিনি আরও অভিযোগ তোলেন, কিছু নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং গণমাধ্যমে তথ্য প্রকাশ নিয়ে তদন্তমূলক পদক্ষেপ নিয়েও প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন

শুনানিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যখন দুই পক্ষ একে ওপরের বিরুদ্ধে সরাসরি মন্তব্য করেন। কাশ প্যাটেল অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তার নেতৃত্বে অপরাধ দমন কার্যক্রমে অগ্রগতি হয়েছে এবং সংস্থার কাজ আরও শক্তিশালী হয়েছে।

তিনি দাবি করেন, অপরাধ হ্রাস, গুরুত্বপূর্ণ গ্রেপ্তার এবং সংস্থার পুনর্গঠন তার নেতৃত্বে সফলভাবে এগোচ্ছে।

শুনানিতে আরও উঠে আসে তার সাম্প্রতিক বিদেশ সফর ও বিভিন্ন জনসমাগমে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন। এ নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা নির্বাচন সংক্রান্ত তদন্ত ও অভিবাসন নীতিতে সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, এসব কার্যক্রম ভবিষ্যতের নির্বাচন প্রক্রিয়া ও জনআস্থায় প্রভাব ফেলতে পারে।

কাশ প্যাটেল জানান, প্রতিটি তদন্ত ও পদক্ষেপ আইনি ভিত্তির ওপর করা হয়েছে এবং আদালতের অনুমোদন নিয়েই তা বাস্তবায়ন করা হয়েছে।

শুনানির শেষে দুই পক্ষের মধ্যে তীব্র কথাবার্তা ও অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যা মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
ডাটা সেন্টারের বিদ্যুৎ বিলের প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্রের সিনেট
যুক্তরাষ্ট্রের কলেজ ক্রীড়ায় বড় পরিবর্তন, সিনেটে পাস নতুন বিল 
আটক ৬৩ বিদেশি নাগরিকের রিমান্ড শুনানি আজ