ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হাজিদের জন্য প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় কোরবানি পশুর জবাইখানা 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

চলতি হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের মক্কায় ‘আদাহি’ প্রকল্পের তত্ত্বাবধানে বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংক্রিয় কোরবানির জবাইখানা প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে এ বছর প্রায় ৮ লাখ কোরবানির জন্য বুকিং সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই বিশাল জবাই প্রকল্পটি ১০টি স্থানে পরিচালিত হচ্ছে। প্রায় ২৫ হাজার কর্মী এ প্রকল্পে কাজ করছেন; এর মধ্যে ১৭ হাজার দক্ষ কসাই রয়েছেন।

জানা গেছে, এ বছর শুধুমাত্র ভেড়া কোরবানি করা হবে। উট ও গরুর কোরবানি আপাতত স্থগিত রাখা হয়েছে। গত বছর প্রায় ৬০ শতাংশ হাজি এই ‘আদাহি’ প্রকল্পের মাধ্যমে কোরবানি সম্পন্ন করেন, যার মধ্যে প্রায় ২০ হাজার ব্যক্তি এককভাবে অংশ নেন।

আরও পড়ুন


কোরবানির জন্য আনা প্রতিটি পশু জবাইয়ের আগে শরিয়াহ অনুযায়ী বয়স (ন্যূনতম ৬ মাস) ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জবাইয়ের পর কোনো পশুর মাংসের ওজন ৯ কেজির কম হলে তা বাতিল করা হয়।

জবাই শেষে পশুর মাংস স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিষ্কার করে ২.৫ কেজি করে প্যাকেটজাত করা হয়। এরপর এগুলো- ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। প্রকল্পটিতে ২০টি বড় ফ্রিজার রয়েছে, যেখানে প্রায় ৭ লাখ পশুর মাংস সংরক্ষণ করা সম্ভব।

পরবর্তীতে এসব গোশত সমুদ্রপথে বিশ্বের ২৭টি দেশে পাঠানো হয়, যা নির্দিষ্ট একটি মানদণ্ড অনুযায়ী বাছাই করা হয়।

হজযাত্রীরা ৭২০ সৌদি রিয়াল দিয়ে কোরবানির জন্য বুকিং করতে পারেন। বুকিং করা যাবে নুসুক অ্যাপ, অনুমোদিত ব্যাংক অথবা এহসান ও জাহেজ প্ল্যাটফর্মের মাধ্যমেও। কোরবানি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই হাজিদের ই-মেইল বা হজ গ্রুপের সমন্বয়কারীর মাধ্যমে তা জানিয়ে দেয়া হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস