ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

থাইল্যান্ডে মিলল ১৫ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৪:২০ এএম
ছবি: এআই দিয়ে তৈরি

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের কালাসিন প্রদেশে নতুন একটি প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন দেশটির জীবাশ্মবিদরা। উরাগাসরাস কালাসিনেনসিস (Uragasaurus kalasinensis) নামে উদ্ভিদভোজী এ ডাইনোসর প্রায় ১৫ কোটি বছর আগে জুরাসিক যুগে পৃথিবীতে বিচরণ করত বলে ধারণা বিজ্ঞানীদের।

গবেষকদের মতে, ডাইনোসরটির দৈর্ঘ্য ছিল প্রায় ২০ মিটার বা ৬৬ ফুট, যা একটি ক্রিকেট পিচের সমান। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অস্বাভাবিক লম্বা ঘাড়।

২০০৮ সালে ফু নোই এলাকায় স্থানীয় এক ব্যক্তির পাওয়া জীবাশ্মের সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান। পরে সেখানে ডাইনোসরের দাঁত, হাড়সহ বিপুল পরিমাণ জীবাশ্ম উদ্ধার করা হয়। একটি কশেরুকার বিশেষ গঠন বিশ্লেষণ করে নতুন প্রজাতিটির অস্তিত্ব নিশ্চিত করেন গবেষকরা।

আরও পড়ুন

সিটি স্ক্যানে দেখা গেছে, এটি দীর্ঘ ঘাড়বিশিষ্ট ম্যামেনচিসোরিডি পরিবারের সদস্য। এ পরিবারের জীবাশ্ম এতদিন মূলত চীনে মিললেও থাইল্যান্ডে এটিই প্রথম।

গবেষকদের দাবি, ডাইনোসরটির হাড়ের গঠন বিশ্বের অন্য কোনো পরিচিত ডাইনোসরের সঙ্গে মেলে না। এ অনন্য বৈশিষ্ট্যের ভিত্তিতেই এটিকে নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসেও থাইল্যান্ডে আরেকটি দীর্ঘ ঘাড়ের তৃণভোজী ডাইনোসর নাগাটাইটান-এর জীবাশ্ম আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। ২৭ মিটার দীর্ঘ ও প্রায় ২৭ টন ওজনের ওই ডাইনোসরটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসর হিসেবে বিবেচনা করা হচ্ছে। সূত্র: বিবিসি

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
বয়স মাত্র ১২ বছর। অথচ এই বয়সেই ১০০টির বেশি পাখির ডাক হুবহু নকল করতে পারেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার স্যামুয়েল হেন্ডারসন।
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
আরও পড়ুন
চাকরির কথা বলে ২০ হাজারে বিক্রি, থাইল্যান্ডের পর মালয়েশিয়ায় পাচার
খাওয়ার বিল দিতে না পারায় কেটে নেওয়া হলো তরুণীর চুল, ভিডিও ভাইরাল
থাইল্যান্ডের ভিসা আবেদনে আসছে নতুন নিয়ম
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি