ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

থাইল্যান্ডে মদ বিক্রিতে কড়া বিধিনিষেধ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

পর্যটননির্ভর দেশ থাইল্যান্ডে অ্যালকোহলজাতীয় পানীয় পান ও বিক্রির ওপর নতুন করে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। থাইল্যান্ডের সরকারি সংবাদমাধ্যম রয়্যাল গেজেটের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। নতুন এই নির্দেশনায় আটটি সুনির্দিষ্ট স্থানে অ্যালকোহল বিক্রি ও পান করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গত ১২ মে থেকে এই বিধিনিষেধ কার্যকর হয়েছে। নির্দেশনার আওতায় বিভিন্ন গণপরিবহন, রাস্তাঘাট, সাধারণ পরিবহন ব্যবস্থা, রেলস্টেশন, বাস টার্মিনাল ও যাত্রীবাহী নৌকায় অ্যালকোহল পান ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন

অ্যালকোহলিক বেভারেজ কন্ট্রোল কমিটির বরাত দিয়ে জানানো হয়, সরকারি এজেন্সি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সরকার নিয়ন্ত্রিত পাবলিক পার্কেও এখন থেকে মদ পান বা বিক্রি করা যাবে না। এছাড়া এই নিষেধাজ্ঞা মদ উৎপাদন কারখানা ব্যতীত দেশের সব কলকারখানার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যারা এই আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।

এর আগে পর্যটন উন্নয়ন ও অর্থনীতির কথা মাথায় রেখে পাবলিক পার্কে মদ বিক্রির অনুমোদনের দাবি জানিয়েছিল দেশটির অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তবে এই দাবির পর থাইল্যান্ডের নাগরিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নাগরিক অধিকারকর্মীরা এর ঘোর বিরোধিতা করে বলেন, এমন সিদ্ধান্ত নিলে জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলো অনিরাপদ মদ্যপানের জায়গায় রূপান্তরিত হবে।

বিশেষ করে দেশটির চিয়াং মাই ও র‍্যানং প্রদেশের বাসিন্দারা এই প্রস্তাবের বিরুদ্ধে সোচ্চার হন। মানুষের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের কাছে কড়াকড়ি আরোপের প্রস্তাব তোলেন তারা। জনগণের সেই দাবির মুখে সরকার শেষ পর্যন্ত জনসমাগমস্থলে মদ্যপানের ওপর কঠোর এই নিষেধাজ্ঞা কার্যকর করল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামরিক বাহিনীতে জেনারেল-অ্যাডমিরাল কমাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা কমানোর নতুন পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সামরিক বাহিনীতে জেনারেল-অ্যাডমিরাল কমাচ্ছে যুক্তরাষ্ট্র
কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ মামলায় সামনে এলো নতুন তথ্য
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।
কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ মামলায় সামনে এলো নতুন তথ্য
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত বেড়ে ৫০
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সামরিক জান্তার চালানো এক ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত বেড়ে ৫০
নতুন সাজে ফ্লোরিডার ড্রাইভিং লাইসেন্স
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নতুন নকশার ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে।
নতুন সাজে ফ্লোরিডার ড্রাইভিং লাইসেন্স
ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক
বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া পাওনা পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের ‘কাসপিয়ান  এয়ারলাইন্স’-এর একটি বোয়িং উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে তুর্কি কর্তৃপক্ষ।
ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক
আরও পড়ুন
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা
এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা!
চাকরির কথা বলে ২০ হাজারে বিক্রি, থাইল্যান্ডের পর মালয়েশিয়ায় পাচার
খাওয়ার বিল দিতে না পারায় কেটে নেওয়া হলো তরুণীর চুল, ভিডিও ভাইরাল