ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র প্রকাশ, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১:০৭ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রের ছবি পোস্ট করেছেন, যেখানে পুরো অঞ্চলের ওপর মার্কিন পতাকা প্রতীক হিসেবে দেখা যায় এবং ইরানের দিকে লাল তীর চিহ্ন দেখানো হয়েছে। ছবিটির সঙ্গে কোনো ক্যাপশন দেননি তিনি।

প্রকাশিত ছবিটি ট্রাম্পের ব্যক্তিগত সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা হয়। এতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রকে ঘিরে প্রতীকী বার্তা রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন

এর আগে ট্রাম্প একাধিকবার মধ্যপ্রাচ্য ও ইরান ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন এবং সামাজিক মাধ্যমে যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। সাম্প্রতিক সময়েও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

ট্রাম্পের এই পোস্টটিকে ইসলামিক রিপাবলিক ইরানের ওপর পুনরায় মার্কিন হামলা বা সামরিক ব্যবস্থা নেওয়ার আরেকটি প্রকাশ্য হুমকি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি।
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বিমানের সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে মোট ৯ জন ছিলেন।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট
মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল (১৪ দশমিক ৪৮ কিলোমিটার)।
মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিভিন্ন এলাকায় প্রতি কেজি গ্যাসের দাম বেড়ে ৭০০ রুপি পর্যন্ত উঠেছে।
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে তীব্র বিক্ষোভের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে ভয়াবহ জাতিগত সংঘাত।
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
আরও পড়ুন
ইরানের হামলার আগে নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন ট্রাম্প
ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমেছে ২৫ শতাংশ: হোয়াইট হাউস
‘আমার সমর্থনেই নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে’, দাবি ট্রাম্পের