ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এই নদীটির নাম ‘লোহিত’, যা রক্তের নদী নামে পরিচিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০২:২১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের গহিন পাহাড়ি উপত্যকায় বয়ে চলা রহস্যময় লোহিত নদী প্রথম দেখাতেই যে কাউকে বিস্মিত করবে। ঋতুভেদে এই নদীর পানি ধারণ করে ইটের মতো লাল কিংবা লালচে-কমলা রঙ। এ কারণেই ভারতের ভূগোলে নাটকীয় নামের নদীগুলোর মধ্যে অন্যতম এই নদী পরিচিত ‘রক্তের নদী’ হিসেবে।

লোহিত নদীর নামকরণের পেছনে রয়েছে বৈজ্ঞানিক ও পৌরাণিক দুই ধরনের ব্যাখ্যা। ভূতাত্ত্বিকদের মতে, লোহিত উপত্যকা ও মিশমি পাহাড়ের মাটিতে প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন রয়েছে। বর্ষাকালে বৃষ্টির পানি পাহাড়ি মাটি ভেঙে নদীতে মিশে গেলে পানির রঙ মরচে ধরা লাল বা রক্তিম আভা ধারণ করে।

অন্যদিকে হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী, পরশুরাম তার পিতা জমদগ্নির আদেশে মা রেণুকাকে হত্যা করেছিলেন। পরে মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পেতে তিনি লোহিত নদীর তীরে অবস্থিত পবিত্র পরশুরাম কুণ্ড-এ স্নান করেন। লোকবিশ্বাস অনুযায়ী, সেই রক্তের স্মৃতিই নদীর পানিকে লাল রঙ দিয়েছে।

জীববৈচিত্র্যে ভরপুর লোহিত উপত্যকা উদ্ভিদবিজ্ঞানীদের কাছেও এক স্বর্গরাজ্য। এখানে আলপাইন উদ্ভিদ থেকে শুরু করে ট্রপিক্যাল রেইনফরেস্ট সব ধরনের উদ্ভিদের দেখা মেলে।

নদীটির উৎপত্তি পূর্ব তিব্বতের জায়াল ছু পর্বতমালা থেকে। পরে এটি অরুণাচল প্রদেশের আনজাও জেলা হয়ে ভারতে প্রবেশ করে এবং প্রায় ২০০ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে আসামের সমভূমিতে গিয়ে ব্রহ্মপুত্র নদ-এর সঙ্গে মিলিত হয়।

লোহিত নদীর তীরজুড়ে বসবাস করে মিশমি, খামতি ও সিংফো সম্প্রদায়ের মানুষ। ফলে এখানে তিব্বতি প্রকৃতিপূজা, থেরবাদ বৌদ্ধ ধর্ম ও সনাতন হিন্দু সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যায়।

পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থান হলো পরশুরাম কুণ্ড। প্রতি বছর মকর সংক্রান্তির সময় হাজার হাজার পুণ্যার্থী এখানে পবিত্র স্নান করতে আসেন। এছাড়া ইন্দো-চীন সীমান্তের কাছাকাছি অবস্থিত প্রত্যন্ত গ্রাম ওয়ালং ভ্রমণপিপাসুদের জন্য আরেকটি আকর্ষণীয় গন্তব্য। তেজপুর থেকে ওয়ালং যাওয়ার পথজুড়ে রয়েছে ঘন জঙ্গল, ঝুলন্ত সেতু ও লোহিত নদীর মনোমুগ্ধকর দৃশ্য।

ভ্রমণের জন্য অক্টোবর থেকে এপ্রিল সময়টিকে সবচেয়ে উপযুক্ত ধরা হয়। বর্ষাকালে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে এই অঞ্চলে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অরুণাচল প্রদেশে প্রবেশের জন্য ভারতীয় নাগরিকদের ইনার লাইন পারমিট এবং বিদেশি পর্যটকদের প্রটেক্টেড এরিয়া পারমিট নেওয়া বাধ্যতামূলক।

দুর্গম এলাকা হওয়ায় এখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল এবং খাবারের বিকল্পও সীমিত। তবে যারা প্রকৃতি, ইতিহাস ও লোককথার মিশেলে ভারতের এক ভিন্ন রূপ দেখতে চান, তাদের জন্য লোহিত নদী হতে পারে এক অনন্য অভিজ্ঞতার নাম।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু