ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে। পাশাপাশি নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

রোববার (১৫ নভেম্বর) ইসরাইল ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে ঠিক কতসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে, সে বিষয়ে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তাদের এই হিসাবের নির্ভরযোগ্যতার মাত্রাও কম। যুদ্ধের আগে দেশটির বিভিন্ন স্থানে কত ক্ষেপণাস্ত্র মজুত করা হয়েছে এবং কতগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে, তা নির্ধারণ করা কঠিন বলে মনে করছেন কর্মকর্তারা। তবে ইরানের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা এখনো রয়েছে বলে তাদের ধারণা।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের অস্ত্র অবকাঠামোর ক্ষয়ক্ষতি হলেও দেশটির হাতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। আবারও সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও রয়েছে তেহরানের।

তবে এই মূল্যায়নের বিষয়ে কর্মকর্তাদের আত্মবিশ্বাসের মাত্রা কম। কারণ ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিক উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে আর কতগুলো গুদামে সংরক্ষিত আছে, তা নির্ধারণ করা কঠিন।

কর্মকর্তারা জানিয়েছেন, এই মূল্যায়নের বিষয়ে বিশ্বাসযোগ্যতার মাত্রা কম। এর প্রধান কারণ, কতগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো সংরক্ষণাগারে রয়েছে, তা নিশ্চিত হওয়া কঠিন।

তবে প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্রভান্ডার পুনর্গঠনের প্রক্রিয়া এখন ধীরগতিতে এগোচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এর ফলে পুরো অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা দেশটির রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে আঞ্চলিক বিভিন্ন মূল্যায়নে ভিন্নতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, অপেক্ষাকৃত কম হিসাবটিও যদি সঠিক হয়, তাহলে বোঝা যায়, যুদ্ধের আগে ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল, তার অর্ধেকের বেশি দেশটি পুনরায় মজুত করতে পেরেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতাগুলো বারবার সামনে এসেছে।

এদিকে এখন পর্যন্ত তেহরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পথ বেছে নিয়েছে ওয়াশিংটন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে যাচ্ছে ইসরায়েল।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে সৌদি আরব তাকে অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন তিনি।
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি চালকের লাইসেন্সে পয়েন্ট যোগ হতে পারে।
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা। 
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
ইরানের অস্ত্রভান্ডারে এখনও সর্বোচ্চ ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।  মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা সত্ত্বেও দেশটির অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডারে সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ওই দাবির মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই মূল্যায়নের খবর সামনে এলো। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল আরটিভি/এসআর
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
আরও পড়ুন
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা