ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

১৫০ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০১:১৫ পিএম
কিউবায় আতঙ্কে ছুটছেন মানুষরা, ১৫০ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা । ছবি: সংগৃহীত

ক্যারিবীয় সাগরের দ্বীপরাষ্ট্র কিউবায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা গত প্রায় ১৫০ বছরের মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) স্থানীয় সময় কিউবার উত্তর-পশ্চিম উপকূলের কাছে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ২৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল পশ্চিম কিউবার মানতুয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১০৪ কিলোমিটার দূরে। এতে কিউবা ছাড়াও ক্যারিবীয় অঞ্চল, মেক্সিকো উপসাগর এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর বিশেষজ্ঞদের মতে, এটি একটি অস্বাভাবিক ভূমিকম্প, কারণ এটি দুটি টেকটোনিক প্লেটের সীমান্তে নয়, বরং একটি প্লেটের অভ্যন্তরে সংঘটিত হয়েছে। সাধারণত এ ধরনের শক্তিশালী ভূমিকম্প প্লেট সীমান্তে বেশি দেখা যায়।

ইউএসজিএস জানিয়েছে, ১৮৮০ সালের পর থেকে এই অঞ্চলে একই ধরনের শক্তিশালী ভূমিকম্পের আর কোনো রেকর্ড পাওয়া যায়নি।

ভূমিকম্পের প্রভাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি, ফোর্ট লডারডেল এবং অরল্যান্ডোর কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়। সতর্কতামূলকভাবে কয়েকটি সরকারি অফিস খালি করা হয় এবং কিছু ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ এবং কানকুনসহ বিভিন্ন পর্যটন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। তবে সেখানে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের পর কিছু পরাঘাত হতে পারে, তবে সেগুলো তুলনামূলকভাবে দুর্বল হবে এবং বড় কোনো ঝুঁকি তৈরি করবে না বলে ধারণা করা হচ্ছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
আরও পড়ুন
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬