ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:০৫ পিএম
জি-৭ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: এএফপি

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে কিলারের মতো কঠিন, দক্ষ ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি বাইরে থেকে শান্ত ও নম্র মনে হলেও তিনি বাস্তবে অত্যন্ত দৃঢ়চেতা একজন নেতা।

ট্রাম্প বলেন, “তিনি একজন কঠিন আলোচক। আমি যতদিন হোয়াইট হাউসে থাকব, ততদিন ভারত একজন নির্ভরযোগ্য বন্ধুকে পাশে পাবে।”

রসিকতার ছলে মোদির প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি দেখতে খুবই চমৎকার, যেন একজন ‘ফেরেশতা’। তবে বাস্তবে তিনি একজন ‘খুনি’র মতোই কঠিন। এই ধরনের মানুষ খুব কমই দেখা যায়।

আরও পড়ুন

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে এবং মোদির প্রতি মার্কিন প্রশাসনের গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন, মোদি ভারতের জনগণকে ভালোবাসেন এবং যুক্তরাষ্ট্রেরও একজন ভালো বন্ধু।

ভারতের নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভারত যদি কোনো আক্রমণের শিকার হয় এবং মোদি নেতৃত্বে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় এগিয়ে আসবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি করতে পারে।

মোদি আরও বলেন, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালি সবসময় উন্মুক্ত রাখা প্রয়োজন।

বৈঠকে দুই নেতা তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন। ট্রাম্প ভবিষ্যতে ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন।

পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই নেতা। ট্রাম্প বলেন, বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে।

সূত্র: এনডিটিভি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসসহ নয়জন আরোহী।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ক্ষমতার সমীকরণ নিয়ে চাপে ট্রাম্প
ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমেছে ২৫ শতাংশ: হোয়াইট হাউস
‘আমার সমর্থনেই নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে’, দাবি ট্রাম্পের