ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ট্রান্সজেন্ডার স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র প্রশাসন 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
ট্রান্সজেন্ডার স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র প্রশাসন । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার কিশোর-কিশোরীদের চিকিৎসা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দেশটির ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি - বাণিজ্য তদারকি কমিশন) এবং চারটি অঙ্গরাজ্য ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা বিষয়ক অন্যতম প্রভাবশালী সংগঠনের বিরুদ্ধে মামলা করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ জুন) দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ডাব্লিউপিএটিএইচ (WPATH) নামে বহুল পরিচিত সংগঠনটি অপ্রাপ্তবয়স্কদের ট্রান্সজেন্ডার চিকিৎসা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে এবং এর সদস্যরা এসব দাবির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়েছেন। এফটিসি-র পাশাপাশি আলাস্কা, আইওয়া, নেব্রাস্কা এবং টেক্সাসও মামলাটি দায়ের করেছে।

মামলায় আরও বলা হয়েছে, কিছু চিকিৎসা পদ্ধতির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া, বিশেষ করে হরমোনভিত্তিক চিকিৎসার ঝুঁকি সম্পর্কে যথাযথ তথ্য প্রকাশ করা হয়নি। পরে চিকিৎসকেরাও রোগী ও অভিভাবকদের কাছে এসব নির্দেশিকার ভিত্তিতে নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন বলেন, সন্তানদের স্বাস্থ্য বিষয়ে সচেতন সিদ্ধান্ত নেওয়ার অধিকার অভিভাবকদের রয়েছে। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দিয়ে কেউ বিভ্রান্তিকর তথ্য দিতে পারে না।

আরও পড়ুন

মামলায় সংগঠনটির বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে আদালতের নির্দেশনা এবং আর্থিক জরিমানার আবেদন জানানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট স্বাস্থ্য সংস্থা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তাদের নির্দেশিকা প্রতিটি রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসার পরামর্শ দেয়। সবার জন্য একই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণের কথা সেখানে বলা হয়নি।

সংগঠনটির দাবি, তাদের নীতিমালা বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত এবং রোগীকেন্দ্রিক মূল্যবোধের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তারা সরাসরি কোনো রোগীকে চিকিৎসাসেবা দেয় না বলেও উল্লেখ করেছে।

এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লরেন্স গস্টিন বলেছেন, চিকিৎসাবিষয়ক নির্দেশিকাকে চ্যালেঞ্জ করতে ভোক্তা সুরক্ষা আইন ব্যবহার করা অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। তার মতে, এটি স্বাস্থ্যখাতে কমিশনের আগের অবস্থান থেকে বড় ধরনের পরিবর্তন।

তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা বিষয়টি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফলে এই মামলাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার কিশোর-কিশোরীদের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসক, পরিবার এবং রোগীর সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে চিকিৎসা পরিকল্পনা করা হয়। সব ক্ষেত্রে ওষুধ বা অস্ত্রোপচার প্রয়োজন হয় না, এবং অনেকেই চিকিৎসার নির্দিষ্ট ধাপে না এগোনোর সিদ্ধান্তও নেন।

সংগঠনটি গত ৫০ বছরের বেশি সময় ধরে এই ধরনের চিকিৎসার জন্য বহুল ব্যবহৃত চিকিৎসা নির্দেশিকা তৈরি করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে রাজনৈতিক ও আইনি চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর।
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
আরও পড়ুন
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা