ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কিউবান বিপ্লবের প্রবীণ নেতা রামিরো ভালদেস মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:১৩ পিএম
কিউবান বিপ্লবের প্রবীণ নেতা রামিরো ভালদেস মারা গেছেন।ছবি: সংগৃহীত

কিউবার বিপ্লবের অন্যতম প্রধান নেতা এবং সাবেক রাষ্ট্রপতি রামিরো ভালদেস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

রয়টার্সের প্রতিবেদনের বরাতে কিউবার রাষ্ট্রপতি মিগেল দিয়াজ-কানেল রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৩২ সালে জন্ম নেওয়া রামিরো ভালদেস কিশোর বয়সেই ফুলজেনসিও বাতিস্তার স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হন। ১৯৫৩ সালে ফিদেল কাস্ত্রো নেতৃত্বাধীন মনকাডা ব্যারাক আক্রমণে তিনি অংশ নেন। পরবর্তীতে নির্বাসন শেষে ১৯৫৬ সালে বিপ্লব পুনরায় শুরু করতে যে ৮২ জন যোদ্ধা ‘গ্রানমা’ নৌকায় কিউবায় ফেরেন, তিনি তাদের একজন ছিলেন।

সেই সময়ের কঠিন সংঘর্ষে মাত্র কয়েকজন বেঁচে থাকলেও তাদের মধ্যে ছিলেন রাউল কাস্ত্রো, চে গুয়েভারা এবং রামিরো ভালদেস। পরে সিয়েরা মায়েস্ত্রা পাহাড়ে তিনি চে গুয়েভারার ডেপুটি কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৫৯ সালে বিপ্লব সফল হওয়ার পর ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে গঠিত সরকারের শীর্ষ নিরাপত্তা কাঠামোর দায়িত্ব পান তিনি। পরবর্তী দশকগুলোতে তিনি কিউবার স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপমন্ত্রী, তথ্য ও যোগাযোগমন্ত্রী এবং পরবর্তীতে উপ-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিউবার কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্যও ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখছিলেন এবং বারবার জনগণকে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানাতেন।

তার মৃত্যুতে কিউবার বিপ্লবী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী সৌকার জানকী
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন
সাংবাদিক নূরুল হাসান খান মারা গেছেন