ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ভারতে নিযুক্ত ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেন, ইরানের শীর্ষ নেতার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোজতবা খামেনি জানাজায় উপস্থিত থাকতে পারবেন না।

তিনি জানান, সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ খামেনিকে লক্ষ্য করে কঠোর হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এই ধরনের হুমকির জবাব ‘শক্তিশালী প্রতিক্রিয়ার’ মাধ্যমে দেওয়া হবে।

ইরানের ইসলামি বিপ্লবের নেতা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিন নিহত হন। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় দাফনানুষ্ঠান কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে খামেনির আনুষ্ঠানিক জানাজা ও দাফন অনুষ্ঠানের আয়োজন করা হবে। খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে নজিরবিহীন জনসমাগমের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

ইরানি কর্তৃপক্ষের ধারণা, রাজধানী তেহরানে প্রায় ২ কোটি এবং দেশজুড়ে মোট সাড়ে ৩ কোটি মানুষ এই আয়োজনে অংশ নিতে পারেন। এ ছাড়া ৯০টির বেশি দেশের প্রতিনিধি ও প্রায় ১৪ হাজার সাংবাদিক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাব বাস্তব হলে ১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের সাবেক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় অংশ নেওয়া আনুমানিক ১ কোটি ২ লাখ মানুষের রেকর্ড ছাড়িয়ে যাবে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম পার্সটুডে লিখেছে, খামেনির স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি ইরানজুড়ে ও ইরাকে ছয় দিনের জানাজা ও শোক অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৪ ও ৫ জুলাই ইমাম খোমেনি মোসাল্লায় শেষ বিদায় অনুষ্ঠান হবে, এর মধ্যে প্রথম দিন জানাজা কর্মসূচি রয়েছে।

৬ জুলাই তেহরানে প্রধান শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এই সময় খামেনির মরদেহের পাশাপাশি তার জামাতা, কন্যা, পুত্রবধূ (বর্তমান সর্বোচ্চ নেতার স্ত্রী) ও নাতনির মরদেহ বহন করা হবে। পরদিন কোম শহরে অনুষ্ঠিত হবে জানাজা সমাবেশ। এরপর ৮ জুলাই খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকে। সেখানে নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন ইরানের মাশহাদে হযরত ইমাম রেজা (আ.)–এর মাজারে খামেনির মরদেহ দাফন করা হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
আরও পড়ুন
মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের একান্ত বৈঠক, হলো যে আলোচনা
ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
নিজের হত্যার আশঙ্কায় ইরানকে হুমকি দিলেন ট্রাম্প 
বাবাকে হত্যার প্রতিশোধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা