ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের একান্ত বৈঠক, হলো যে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে একান্তে দীর্ঘ এক বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের চলমান পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জের মধ্যে দীর্ঘ ৭ ঘণ্টা বৈঠক করেছেন তারা। এ সময় দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে।

সোমবার (১০ আগস্ট) ইরানের সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, ঐক্য ও সংহতি বজায় রাখাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। এ বিষয়টির ওপর জোর দিয়েছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, বৈঠকটির প্রধান আলোচ্য বিষয় ছিল জনগণের জীবন-জীবিকা, কর্মসংস্থান এবং আবাসনব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি বৈঠকে ‘নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সমস্যাগুলো’ নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে ওয়াশিংটনের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে তেহরান। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এর জবাবে আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে তেহরান।

উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পাকিস্তান। এর অংশ হিসেবে গত এপ্রিলে একটি যুদ্ধবিরতি এবং জুনে একটি কাঠামোগত চুক্তিতেও দেশগুলো সম্মত হয়।

তবে, গত মাসে ভেঙে যায় চুক্তিটি। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালায়। সংঘাত নিরসনে আলোচনার খবরের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে হামলা বন্ধের নির্দেশ দেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (১১ অক্টোবর) দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
আরও পড়ুন
বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা