ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ওমান উপকূলে জাহাজে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:০৯ এএম
ছবি: সংগৃহীত

ওমানের উপকূলের কাছে একটি জাহাজে অজানা বস্তুর আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

সংস্থা সূত্রে জানা গেছে, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে।

ইউকেএমটিওর তথ্যমতে, দক্ষিণমুখী যাত্রার সময় ট্যাংকারটির বাম পাশে (পোর্ট সাইড) অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

ঘটনার কারণ ও প্রকৃতি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে দ্রুত রিপোর্ট করার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।

সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। 
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম ইন্টারকানেকশন ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগের অপেক্ষার সময় কমাতে নতুন পরিকল্পনা করেছে।
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও ইরাকের কর্তৃপক্ষ। জর্ডান জানিয়েছে, অবৈধ কনটেন্ট ও উগ্রবাদী প্রচারণা ছড়িয়ে পড়া ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার। 
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
কারাগারে আলাদা জিম-বাথরুম, সামরিক কারাগারে পাঠানো হলো প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে
দুর্নীতির মামলায় বিচার শুরুর অপেক্ষায় থাকা প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে সামরিক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কারাগারে আলাদা জিম-বাথরুম, সামরিক কারাগারে পাঠানো হলো প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে
আরও পড়ুন
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হাতেনাতে ধরা ২ জন
থাইল্যান্ডে ভয়াবহ আগুন, বহু হতাহত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকির পর আমতলী প্রকৌশলীর কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সিলেট কার্যালয়ে আগুন, পুড়ল গাড়ি-নথিপত্র