ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

একদিনের ব্যবধানে মিয়ানমারে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে দেশটির নাগরিকদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, শনিবার ভোরের দিকে ৪.১ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভারতীয় সময় রাত ১২টা ২০ মিনিটে মাটির ৯০ কিলোমিটার গভীরে হয়েছিল।

এর আগে শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারে ৪.৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়েছিল, যা মাটির ১০০ কিলোমিটার গভীরে হয়েছিল।

ভৌগোলিক অবস্থানের কারণে মিয়ানমার ভূমিকম্পের বড় ঝুঁকির মধ্যে রয়েছে। দেশটি চারটি সক্রিয় টেকটোনিক প্লেটের মাঝে অবস্থিত। এ ছাড়া দেশটিতে ১,৪০০ কিলোমিটার দীর্ঘ একটি ট্রান্সফর্ম চ্যুতি বা ফল্ট রয়েছে, যা সাগাইং ফল্টের সাথে যুক্ত। এই ফল্টের কারণে সাগাইং, মান্দালয়, বাগো এবং ইয়াঙ্গুনের মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলো বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন

যদিও ইয়াঙ্গুন ফল্টের রেখা থেকে তুলনামূলকভাবে দূরে অবস্থিত। তবুও ঘনবসতির কারণে এটি বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। উদাহরণস্বরূপ, ১৯০৩ সালে ৭ মাত্রার একটি ভূমিকম্প ইয়াঙ্গুনে আঘাত হেনেছিল।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স
স্কুলের বেহাল অবস্থা, শিক্ষক সংকট ও অর্থের অভাবের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স।
শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে নতুন একটি ঝড় তৈরি হয়েছে। এটি শক্তি বাড়িয়ে সপ্তাহান্তে দেশটির উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের
যুক্তরাষ্ট্রের টেনেসিতে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সারোগেসি কাণ্ডে আলোচিত দম্পতি গুওজুন শুয়ান ও সিলভিয়া ঝাংকে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
আরও পড়ুন
দেড় ঘণ্টার মধ্যে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বড় উদ্যোগ
দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তি ঢাকার অদূরে
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক