ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়াল ৪৩০০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:১৩ এএম
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ শনিবার (১১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন। ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজের বরাত দিয়ে এই খবর জানা গেছে।

হোর্হে রদ্রিগেজ জানান, নিহতদের মধ্যে এখনো ৩১৫টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়া এই প্রাকৃতিক দুর্যোগে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনে অপরিবর্তিত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে এই জোড়া ভূমিকম্পের পর প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

এদিকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রথম দফায় ২০০টি নতুন বাড়ি হস্তান্তর করবেন বলে জানানো হয়েছে। এটি মূলত সরকারের পুনর্বাসন কর্মসূচির প্রথম অংশ। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ওই অঞ্চলের ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মক কাঠামোগত ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন

প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের জন্য প্রায় ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এই লক্ষ্যে ওসমা ও চুসপা শহরে প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার এলাকায় ৪০টি নতুন আবাসন প্রকল্পের স্থান ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে।

জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে। জীবিত কাউকে উদ্ধারের সামান্য আশা যতক্ষণ থাকবে, ততক্ষণ এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের
যুক্তরাষ্ট্রের টেনেসিতে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, ৬ দিন পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সারোগেসি কাণ্ডে আলোচিত দম্পতি গুওজুন শুয়ান ও সিলভিয়া ঝাংকে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
সৌদির দুই বিমানবন্দরে হামলা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি বিমানবন্দরে হামলায় তিনজন আহত হয়েছেন। হামলায় বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতিও হয়েছে।
সৌদির দুই বিমানবন্দরে হামলা
আরও পড়ুন
দেড় ঘণ্টার মধ্যে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বড় উদ্যোগ
দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তি ঢাকার অদূরে
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক