ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

পানি ভেবে অ্যাসিড পান তরুণীর, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের হাপুরে একটি গয়নার দোকানে পানি ভেবে ভুল করে অ্যাসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক তরুণী। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় হাপুরের অর্জুন নগর এলাকায় একটি গয়নার দোকানে যান ওই তরুণী। সেখানে তৃষ্ণার্ত হওয়ায় তিনি দোকান মালিকের কাছে পানির আবেদন করেন। দোকান মালিক এক কর্মচারীকে পাশের একটি মিষ্টির দোকান থেকে বোতলজাত পানি আনতে পাঠান। কর্মচারী একটি সিল করা বোতল এনে দিলে তরুণী সেটি থেকে এক চুমুক পান করেন।

পানি পান করার সঙ্গে সঙ্গেই তার গলায় তীব্র জ্বালাপোড়া শুরু হয়। পরে জানা যায়, বোতলটিতে পানি নয়, অ্যাসিড ছিল। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উত্তরপ্রদেশের একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ মিষ্টির দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তার দাবি, তিনি ফ্রিজ থেকে একটি সিল করা পানির বোতলই দিয়েছিলেন। কীভাবে সেটির মধ্যে অ্যাসিড এল, তা তিনি জানেন না।

আরও পড়ুন

পুলিশ মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে আরও কয়েকটি অ্যাসিডভর্তি বোতল উদ্ধার করেছে। পুরো ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে গয়নার দোকানের মালিকও পুলিশকে জানিয়েছেন, সিল করা বোতলে পানির পরিবর্তে অ্যাসিড কীভাবে এল, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গয়নার দোকানে বসে থাকা তরুণীকে পাশে থাকা এক নারী একটি বোতল তুলে দেন। বোতল থেকে এক চুমুক পান করার পরই তরুণী ছটফট করতে করতে দোকানের বাইরে ছুটে যান এবং বমি করার চেষ্টা করেন। দোকান মালিক ও সেখানে উপস্থিত অন্যরা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। পাশে থাকা নারী বারবার তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলেও তিনি কথা বলতে পারছিলেন না।

ভিডিওটি ইনস্টাগ্রামের ‘ইন্ডিবাজঅফিসিয়াল’ নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই তরুণীর দ্রুত সুস্থতা কামনা করেছেন, আবার অনেকে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। 
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
আরও পড়ুন
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মুক্তি পেয়েই ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি