ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং পরবর্তীতে দেশ থেকে নির্বাসনের মতো শাস্তির মুখোমুখি হতে হবে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ভিসার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করাকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার বেশি। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। সাজা শেষে তাকে সৌদি আরব থেকে নির্বাসন করা হবে এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করা এবং বিদেশি নাগরিকরা যেন অনুমোদিত সময়ের বেশি অবস্থান করতে না পারেন, তা নিশ্চিত করা।

এ ছাড়া দেশটির নাগরিক ও বাসিন্দাদের আইন লঙ্ঘনের কোনো ঘটনা নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এ জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু রাখা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে পারবেন।

আরও পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিরাপত্তা জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতেই এই কঠোর ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

বর্তমানে সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। চলমান এই অভিযানের মধ্যেই নতুন করে কঠোর সতর্কবার্তা জারি করা হলো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
আরও পড়ুন
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি
তেল নয়, এবার মদিনার মাটির নিচে মিলল মূল্যবান খনিজ
মদিনায় ইউরেনিয়ামের খনি!
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি